ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তির পঞ্চম দিনেও বক্স অফিস কাঁপাচ্ছে ‘ব্রহ্মাস্ত্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
  • ২০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ গত ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে রণবীর কপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ছবি। সবাইকে তাক লাগিয়ে দিয়ে ব্যবসাসফল হয়েছে ছবিটি। মুক্তির পঞ্চম দিনেও বক্স অফিস কাঁপাচ্ছে অয়ন মুখার্জি পরিচালিত ভারতের বিগ বাজেটের সুপারহিরো ফ্যান্টাসি মুভিটি।

চতুর্থ দিনের তুলনায় আয় কিছুটা কমলেও বক্স অফিসে শীর্ষস্থানেই আছে সিনেমাটি।

রণবীর কাপুর-আলিয়া ভাট অভিনীত ব্রহ্মাস্ত্র একটি দুর্দান্ত উদ্বোধনী সপ্তাহ কাটিয়েছে এবং গতকাল মঙ্গলবারের পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছে। যদিও বলিউড হাঙ্গামা অনুসারে প্রথম মঙ্গলবার সিনেমাটির আয় ১৫ শতাংশ কমে গেছে।

প্রকাশনাটি জানিয়েছে, ব্রহ্মাস্ত্র তার পঞ্চম দিনে প্রায় ১৩ কোটি রুপি উপার্জন করেছে, যার ফলে মোট আয় ১৫০ কোটি রুপির বেশি হয়েছে। সিনেমাটি ভারতে পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে এবং এর দক্ষিণ সংস্করণ এখন পর্যন্ত ১৮ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে।

দীর্ঘমেয়াদে বক্স অফিস ধরে রেখে সিনেমাটি ভারতে ২৫০ কোটির ক্লাবে প্রবেশ করতে পারে বলে ধারণা করছেন সিনেমা বিশ্লেষকরা। বলিউডের আয়ের খড়া কাটিয়ে উঠতে সবচেয়ে বড় অস্ত্র হতে যাচ্ছে ব্রহ্মাস্ত্র, এমনটাই ধারণা সকলের।

তিনটি পার্টে তৈরি হবে ‘ব্রহ্মাস্ত্র’। গত ৮ বছর ধরে এই সিনেমার উপর কাজ করছেন পরিচালক অয়ন মুখার্জি। রণবীর-আলিয়া ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনি রায়।

সূত্র: বলিউড হাঙ্গামা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মুক্তির পঞ্চম দিনেও বক্স অফিস কাঁপাচ্ছে ‘ব্রহ্মাস্ত্র

আপডেট টাইম : ০৩:১৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২