ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের শহর মাতাচ্ছে মিমের ‘পরাণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
  • ২০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বহুদিন পর বক্স অফিসে সাড়া ফেলেছে মিম অভিনীতি পরাণ ছবিটি। বাস্তবভিত্তিক গল্পে নির্মিত সিনেমাটি দেশের সিনে অঙ্গন জয় করে এবার বিদেশেও সাড়া ফেলেছে।

এরইমধ্যে অস্ট্রেলিয়ার প্রবাসী বাঙালিরা মুগ্ধ হয়েছেন ‘পরাণ’ দেখে। এবার প্রেমের শহর হিসেবে খ্যাত ফ্রান্সের প্যারিসেও দেখানো হবে বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমাটি।

প্যারিসের দুটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে বাংলাদেশের ‘পরাণ’। ৯ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে সেখানকার ‘পাতে দ্য লা ভিলেত’ সিনেমা হলে এটির প্রিমিয়ার শো হয়েছে। ১০, ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর ‘পাতে দ্য লা’ এবং ‘ভিলেত গ্যঁমো সাঁ দনি’ হলে দেখানো হবে সিনেমাটি।

প্যারিসে সিনেমাটি পরিবেশনের দায়িত্বে রয়েছে ‘দেশি এন্টারটেইনমেন্ট’ নামক প্রতিষ্ঠান। আগ্রহীরা অনলাইনে ‘পরাণ’-এর টিকিট কিনতে পারবেন বলে জানিয়েছে তারা।

এদিকে, চলতি মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র ও কানাডায়ও ‘পরাণ’ মুক্তি পাবে বলে জানিয়েছে এর প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলোজিস।

সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান, নাসিরউদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, লুৎফর রহমান জর্জসহ অনেকে।

‘পরাণ’ সিনেমার মৌলিক গান ‘চলো নিরালায়’ এখন সবার মুখে মুখে। অয়ন চাকলাদার ও আতিয়া আনিসার গাওয়া গানটি সাধারণ শ্রোতাদের পাশাপাশি তারকাদেরও মন জয় করেছে। ‘চলো নিরালায়’ লিখেছেন গীতিকবি জনি হক, সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রেমের শহর মাতাচ্ছে মিমের ‘পরাণ

আপডেট টাইম : ১০:৩৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২