ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে ভিকির সঙ্গে প্রেম, ফাঁস করলেন ক্যাটরিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • ২০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রথম দেখাতে ভালো লাগা। তার পর প্রেম। দীর্ঘ দিন একসঙ্গে থাকলেন। তারপর ধুমধাম করে সাত পাকে বাধা। সংসারও সাজিয়েছেন এই দম্পতি। অথচ এক সময় ভিকিকেই চিনতেন না ক্যাটরিনা কাইফ।

সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর আড্ডায় এমনই তথ্য ফাঁস করেছেন ভিকি-পত্নী।

ক্যাটরিনা বলেন, আমি ভিকির বিষয়ে বিশেষ কিছুই জানতাম না। ওর নাম শুনেছিলাম কিন্তু আলাপ হয়নি কখনও। কিন্তু যখন দেখা হল, আমার মন জয় করে নিল।

জোয়া আখতারের পার্টিতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন ভিকি কৌশল এবং ক্যাটরিনা। পরবর্তীতে জোয়ার কাছেই ভিকিকে নিয়ে আবেগের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছেন এই অভিনেত্রী।

ক্যাটরিনার কাছে যেন সবটাই স্বপ্ন। তার কথায়, এটাই আমার ভাগ্য। আমাদের সম্পর্কটা হওয়ারই ছিল। এক সময় এত কাকতালীয় ঘটনা ঘটেছে যে পুরো বিষয়টি অবাস্তব মনে হত।

ভিকি-ক্যাটিনার ‘ভিক্যাট’ হয়ে ওঠায় করণের অবদান কিছু কম নয়। অতীতে ‘কফি উইথ করণ’-এ ভিকির প্রতি ভালোলাগার কথা প্রকাশ করেছিলেন ক্যাটরিনা। বলেছিলেন, পর্দায় ভিকি তার সঙ্গে মানানসই। এর পরেই স্বঘোষিত ঘটকের কাজটা দায়িত্ব নিয়ে করে ফেললেন পরিচালক-প্রযোজক। ভিকি যখন তার অনুষ্ঠানে এলেন, ক্যাটরিনার সেই বার্তা করণই তার কাছে পৌঁছে দিয়েছিলেন। ভিকিও সে কথা শুনে আহ্লাদে আটখানা! ক্যাটরিনার নায়ক হবেন ভেবেই আনন্দে লুটিয়ে পড়েছিলেন অনুষ্ঠানের বহুমূল্য সোফায়।

২০২১ সালের ৯ ডিসেম্বর বিয়ে করেন ভিকি-ক্যাটরিনা। কড়া নিরাপত্তার ঘেরাটোপে সাত পাক ঘুরেছিলেন দুই তারকা। তাদের বিশেষ দিনের সাক্ষী ছিলেন কাছের মানুষরা। বেশ কয়েকজন বলিউড তারকাও আছে সেই তালিকায়।

আপাতত দুজনেই ব্যস্ত কাজ নিয়ে। ভিকির হাতে আছে ‘স্যাম বাহাদুর’, ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’, ‘গোবিন্দ মেরা নাম’-এর মতো ছবি। ক্যাটরিনার ঝুলিতে রয়েছে ‘ফোন ভূত’, ‘জি লে জারা’, ‘মেরি ক্রিসমাস’, ‘টাইগার ৩’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যেভাবে ভিকির সঙ্গে প্রেম, ফাঁস করলেন ক্যাটরিনা

আপডেট টাইম : ০৯:৩১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২