ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এই প্রথম যার বিপরীতে জুটি বাঁধলেন বুবলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
  • ১৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী দীর্ঘদিন আড়ালে থেকে আবারও সিনেমায় নিয়মিত হয়েছেন। নতুন নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

এবার নতুন নায়কের সঙ্গে জুটি বাধলেন বুবলী।

দীর্ঘ ৩৫ বছর পর চলচ্চিত্র নির্মাণ করছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-বিএফডিসি। তাদের দুটি সিনেমার অনুদান দিয়েছে সরকার। সেই সিনেমা দুটির একটি ‘চাদর’। বুবলী অভিনীত সিনেমাটি নির্মাণ করবেন জনপ্রিয় নির্মাতা জাকির হোসেন রাজু।

এতে নায়ক হিসেবে থাকবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সাইমন সাদিক। এই প্রথম বুবলী-সাইমন একসঙ্গে জুটি বাঁধলেন। এছাড়াও থাকছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুসহ আরও অনেকে।

১ সেপ্টেম্বর সিনেমাটির চুক্তিপত্রে স্বাক্ষর করেন শিল্পীরা।

নির্মাতা জাকির হোসেন রাজু বলেন, ‘গল্পের চরিত্র অনুযায়ী শিল্পী কাস্ট করার চেষ্টা করি। সেই ভাবনা থেকে সাইমন ও বুবলীকে নেওয়া। আশা করছি তারা তাদের অভিনয় মুন্সিয়ানায় মুগ্ধতা ছড়াবেন।’

তিনি আরও জানান, সেপ্টেম্বরের ১০-১২ তারিখ থেকে ‘চাদর’ সিনেমার শুটিং শুরু হবে। ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ করা হবে। সিনেমাটি অনুদান পায় ৭০ লাখ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এই প্রথম যার বিপরীতে জুটি বাঁধলেন বুবলী

আপডেট টাইম : ১০:৪৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২