ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার হিরো আলমের নায়িকা একা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • ২১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের চিত্রনায়িকা একা। সেই সময় জনপ্রিয় নায়কদের বিপরীতে কাজ করে আলোচিত হন তিনি। কিন্তু চিত্রনায়ক মান্নার মৃত্যুর পর চলচ্চিত্র থেকে অন্তরালে চলে যান একা।

কিছুদিন আগে মাদক ও গৃহকর্মীকে নির্যাতনের মামলায় কারাগার থেকে মুক্তি পান তিনি। জামিনে মুক্তি পেয়েই হিরো আলমের প্রযোজনায় নতুন একটি চলচ্চিত্রে কাজ শুরু করেছেন। ছবির নাম নাম্বার ওয়ান হারামি। এই ছবিতে হিরো আলমের দুই নায়িকার একজন একা। অন্যজন রিয়া মণি।বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।

হিরো আলম জানান, আমি নতুন সিনেমার শুটিং শুরু করেছি। এই সিনেমায় আমার নায়িকা দুইজন, একজন একা আপু, আরেকজন রিয়া মণি। গানের মাধ্যমে শুটিং শুরু হয়েছে। এরপর আমরা সিনেমার মূল শুটিং শুরু করব।

তিনি আরও জানান, একা আপু আমার বড়। তিনি চলচ্চিত্রে অভিজ্ঞ লোক। তার থেকে অনেক কিছুই শিখছি। তিনি আমাকে সাহায্য করছেন শুটিংয়ে। এ ছাড়া রিয়া মণি নতুন হিসেবে ভালো কাজ করছে।

গত বছর নির্যাতনের অভিযোগে গৃহকর্মী হাজেরা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এ ছাড়া একার বাসা থেকে মাদক উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে। ১ আগস্ট দুই মামলায় রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। পরে জামিনে মুক্ত হন একা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এবার হিরো আলমের নায়িকা একা

আপডেট টাইম : ০৮:২১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২