ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শুটিং করতে এবার ব্যাংককে পূজা চেরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
  • ২০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ একের পর এক নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন পূজা চেরি। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ‘পরী’ নামের একটি সিনেমায়। সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে পূজা এই মুহূর্তে অবস্থান করছেন ব্যাংককে। খবরটি সংবাদমাধ্যমকে দিয়েছেন এই তারকা নিজেই।

এ প্রসঙ্গে তিনি বলেন, সিনেমার শুটিং করতেই ব্যাংককে আসা। এখানে টানা শুটিং হবে সিনেমাটির। ভিন্ন রকম একটি গল্প। ব্যাংককের বিভিন্ন মনোরম লোকেশনে এর শুটিং হচ্ছে।

জানা গেছে, সিনেমাটি নির্মিত হচ্ছে নারী পাচারের গল্পকে উপজীব্য করে। এখানে দেখা যাবে পূজাকে বাংলাদেশ থেকে ব্যাংককে পাচার করা আনা হয়েছে। কিন্তু সে কৌশলে দেশে ফিরতে চায়। ব্যাংককের বিভিন্ন স্থানে দৃশ্যধারণ করা হবে সিনেমাটির। সেইসঙ্গে দেশেও সিনেমাটির শুটিং করা হবে।

আরো জানা গেছে, ‘পরী’ চলচ্চিত্রটিতে পূজার সঙ্গে জুটি বেঁধেছেন ছোটপর্দার অভিনেতা জোভান আহমেদ। এটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান।

সবশেষ পূজা সেরেছেন ‘নাকফুল’ সিনেমার শুটিং। মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘হৃদিতা’। কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। তার মাঝেই তিনি যুক্ত হলেন ‘পরী’ নামের এই সিনেমাটিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শুটিং করতে এবার ব্যাংককে পূজা চেরী

আপডেট টাইম : ০৪:৫৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২