ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যার জন্য সবকিছু ত্যাগ করতে রাজি অপু বিশ্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
  • ২০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই সিনেমার একসময়ের সফল জুটি ছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। পর্দায় তাদের রসায়ন বাস্তব জীবনেও রূপ নেয়। বিয়ে করেন দুজনে। কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টিকেনি।শেষ পর্যন্ত তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।

সম্প্রতি কলকাতার একটি গণমাধ্যমেও এ বিষয়ে মন্তব্য করেন। একই সঙ্গে জীবনের খুশির ঘটনা প্রসঙ্গে বলেন, ‘মা হওয়া। ভুল করে হলেও মা হয়েছি’। অপু বোঝাতে চেয়েছেন, বিয়েটা ভুল হলেও মা হয়ে তিনি খুশি। আব্রাম খান জয়ের মতো ছেলের মা হতে পেরে নিজেকে বরাবরই ভাগ্যবতী মনে করেন নায়িকা। অনেকেই তার কড়া সমালোচনা করেছেন।

বাধ্য হয়ে তাই ভিডিওবার্তা দিলেন অপু বিশ্বাস। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন সেখানে। জানালেন, তার আবেগ না বুঝে যেভাবে সবাই সমালোচনা করেছেন, তাতে তিনি কষ্ট পেয়েছেন।

অপু বলেন, সন্তানকে নিয়ে আমার যুদ্ধ, পথচলা সব আপনারা দেখেছেন। এ বিষয়ে সবাই জানেন। কথার পরিপ্রেক্ষিতে বলেছি— খুব অল্প বয়সে বিয়ে করেছি, বাচ্চা নিয়েছি। হয়তো হুটহাট এই সিদ্ধান্তগুলো ভুল ছিল। স্পেসিফিক আমার সন্তানের জন্য কখনো কোনো ভুল নেই। তার জন্য শুধু ক্যারিয়ার কেন, সব কিছুই সেক্রিফাইজ করতে রাজি আছি।

অপু বিশ্বাস বলেন, ‘আমি মনে করি, আমার ক্যারিয়ারের পেছনে আপনাদেরও অনেক সাপোর্ট আছে। আপনাদের কারণেই আমার সন্তান আজ সবার কাছে এত প্রিয়, এত ভালোবাসার। আসলে আমি হয়তো বোঝাতে পারিনি। হতে পারে আমার বলাটা আপনাদের কাছে অন্যভাবে গেছে বলেই আপনারা লিখেছেন। অনুরোধ করব, যারা যারা লিখেছেন, অবশ্যই সংশোধন করে নেবেন।’

ছেলে আব্রাম খান জয়ের জন্য শতভাগ ত্যাগ স্বীকার করতে রাজি উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, আমার সন্তানের ঊর্ধ্বে কিছুই নয়। আমার পৃথিবী, আমার জীবন- সব কিছু মিলে আমার ছেলে আব্রাম খান জয়। তার জন্য আমার যত সেক্রিফাইজ করতে হবে, শতভাগ করব। সে আমার সব কিছু। তার জন্য আমি যুদ্ধ করে এসেছি, করছি, প্রয়োজনে ভবিষ্যতেও করব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যার জন্য সবকিছু ত্যাগ করতে রাজি অপু বিশ্বাস

আপডেট টাইম : ১০:০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২