ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সব সম্পত্তিই বৈধ, সুকেশের থেকে কিছু উপহার পেয়েছি: জ্যাকুলিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
  • ১৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০০ কোটি রুপির প্রতারণার মামলায় নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন বেশ কয়েকবার। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার জেরে বিপাকে পড়েছেন এ নায়িকা।

প্রতারণার ওই মামলায় বৃহস্পতিবার (২৫) আবারও ডাক পড়েছে বলিউডের এ অভিনেত্রীর। তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। দেশের বাইরে যেতেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। খবর ইন্ডিয়া টিভি।

গণমাধ্যমে জ্যাকুলিনের আইনজীবী প্রশান্ত পাতিল জানিয়েছেন, বাজেয়াপ্ত সম্পত্তি বৈধভাবেই আয় করেছেন অভিনেত্রী জ্যাকুলিন। তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছে। তাকে কেউ ফাঁসিয়েছে, তিনি নির্দোষ।

এদিকে, জিজ্ঞাসাবাদে জ্যাকুলিন ইডিকে জানিয়েছেন, তার ব্যাংক অ্যাকাউন্টে থাকা ৭ কোটি দুই লাখ রুপি বৈধভাবে আয় করা অর্থ। তার যা যা আছে, সবই বৈধপথে আয় করা।

তিনি বলেন, ‘সুকেশের সঙ্গে দেখা-সাক্ষাতের আগে থেকে আমার এ সম্পত্তি ছিল। সুকেশের থেকে যা পেয়েছি, তা সবই উপহার।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সব সম্পত্তিই বৈধ, সুকেশের থেকে কিছু উপহার পেয়েছি: জ্যাকুলিন

আপডেট টাইম : ০৭:১৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২