ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিবের ভক্ত হলেই মিলবে খাবারে ছাড়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
  • ২১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ তারকাদের প্রতি ভালোবাসা থেকে হরহামেশাই ভক্তদের বিভিন্ন কাণ্ডের দেখা মিলে। এবার তেমনি কিছুর দেখা মিললো রাজধানীর মুগদার মান্ডা এলাকায়। সেখানে ‘নিউ গ্র্যান্ড সুলতান’ নামের একটি চাইনিজ রেস্তোরাঁর কর্ণধার আশরাফ রোমেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিরাট বড় ভক্ত।

প্রিয় নায়কের প্রতি ভালোবাসা থেকে নিজ রেস্তোরাতে শাকিব ভক্তদের জন্য খাবারে ২০ শতাংশ ছাড় দিচ্ছেন তিনি।  এ বিষয়ে তিনি জানান, ‘আমরা সবাই শাকিবিয়ান। তাকে আমরা অনেক ভালোবাসি। অনেকে আছেন, তার সমালোচনা করেন। আমরা তার ভক্ত বলে অন্য চোখে দেখেন। যদিও তাদের কথা গায়ে মাখি না। তবে তাদের দেখিয়ে দিতে চাই, প্রিয় নায়কের জন্য আমরা কী করতে পারি! অনেক শাকিবিয়ান আমাদের রেস্টুরেন্টে আসছেন। অফার অনুযায়ী ছাড়ও দিচ্ছি। বেশ ভালো সাড়া পাচ্ছি।’

কোনো শাকিবিয়ান যদি নিউ গ্র্যান্ড ‍সুলতানে অনুষ্ঠানের আয়োজন করতে চান তাহলে তাদের কাছ থেকে ভাড়া নেওয়া হবে না বলে জানান তিনি।

মূলত, উন্মাদনার আরেক নাম শাকিব খান। তাকে নিয়ে ভক্তরা যে ধরনের পাগলামি করেন, তা আগে অন্য কোনো নায়কের ক্ষেত্রে এমনটা দেখা যায়নি। নয় মাস পর মার্কিন মুলুক থেকে দেশে ফেরার পর যেভাবে তাকে বরণ করা হলো, তা সত্যিই নজিরবিহীন। এবার রেস্তোরাঁয় খাবারের ওপর ছাড় দিয়ে আরও এক নজির তৈরি করলেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শাকিবের ভক্ত হলেই মিলবে খাবারে ছাড়

আপডেট টাইম : ০৭:৫৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২