ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমেরিকায় চাকরি করছেন অভিনেত্রী বন্যা মির্জা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
  • ২২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ নাটকের এক সময়ের ব্যস্ত অভিনেত্রী বন্যা মির্জা আমেরিকায় স্থায়ী বসবাস করার সিদ্ধান্ত নিয়েছেন বেশ আগেই। সে লক্ষ্যে দেশটিতে অবস্থান করছেন গত বছর থেকে। পাশাপাশি আমেরিকায় বর্তমানে তিনি একটি করপোরেট প্রতিষ্ঠানে চাকরি করছেন। আমেরিকায় যাওয়ার আগে এ অভিনেত্রী একটি অনলাইন গণমাধ্যমের মার্কেটিং বিভাগে চাকরি করেছেন। তবে আমেরিকায় স্থায়ী হচ্ছেন কিনা এ বিষয়টি নিয়ে এখনো পরিষ্কার কিছু বলেননি তিনি।

এ প্রসঙ্গে বন্যা মির্জা বলেন, ‘আমেরিকায় তো বসে থাকার সুযোগ নেই। এখানে কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে হয়। কারণ জীবনযাপন ব্যয় অনেক বেশি। আমি এখানে আসার পর থেকেই চাকরি করছি। ভালোই লাগছে। চলতি বছর দেশে ফেরার কথা ভাবছি। কারণ বিদেশে থাকলে দেশের টান অনুভব করা যায়। সবার কাছে দোয়া চাই, যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারি।’

এ অভিনেত্রী প্রতি বছরই দেশে আসছেন, অভিনয়ও করছেন। টিভি নাটকে তাকে অভিনয়ে দেখা না গেলেও মঞ্চ নাটকে তার উপস্থিতি রয়েছে। ঢাকার নাট্যদল দেশ নাটকের নিয়মিত অভিনয়শিল্পী বন্যা। এ দলের নতুন প্রযোজনা ‘জলবাসর’ নাটকে অভিনয় করেন তিনি। অবশ্য সম্প্রতি তাকে ছাড়াই নাটকটির একটি প্রদর্শনী হয়েছে। তবে নাটকের কেন্দ্রীয় একটি চরিত্রে বন্যা মির্জাই এতদিন অভিনয় করেছেন। এ ছাড়া দেশ নাটকের অন্যান্য নাটকেও তিনি অভিনয় করতেন নিয়মিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমেরিকায় চাকরি করছেন অভিনেত্রী বন্যা মির্জা

আপডেট টাইম : ১২:৩৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২