ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটক নিয়ে আমার মধ্যে কোনো উচ্চাশা নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
  • ২০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ একের পর এক নতুন সিনেমায় নাম লেখাচ্ছেন চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত একাধিক সিনেমা। পাশাপাশি অন্য কাজ নিয়েও রয়েছে তার ব্যস্ততা। অভিনয় এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

সম্প্রতি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন। এটি কী ধরনের?

পরানের পরান’ নামের নতুন এ সিনেমাটি গ্রামীণ গল্পের। পরিচালক সালমান জসীমের এটি প্রথম কাজ। এতে আমি গ্রামের মাস্টারের মেয়ের চরিত্রে অভিনয় করছি। মেয়েটি খুবই চঞ্চল ও দুষ্ট প্রকৃতির। সারা গ্রামে দস্যিপনার জন্য আলাদা পরিচিতি রয়েছে তার। গাজীপুরের পূবাইলের একটি গ্রামে সিনেমাটির শুটিং করছি। বেশ ভালো লাগছে। এরই মধ্যে অর্ধেকের বেশি কাজ শেষ হয়েছে।

আপনি কিছুদিন ধরে গ্রামীণ গল্পের সিনেমাতেই বেশি অভিনয় করছেন। এটা কি পরিকল্পনা করেই, নাকি কাকতালীয়?

আমার ইচ্ছা তো আছেই। পাশাপাশি পরিচালকরাও আমাকে এখন গ্রামীণ গল্পের অভিনেত্রী হিসাবে দেখতে চাইছেন। আমি মনে করি গ্রামীণ গল্পের সিনেমার দর্শকই বেশি। কারণ আমাদের বেশিরভাগ প্রেক্ষাগৃহই মফস্বলে। আর মফস্বলের দর্শকই এখনো বেশি সিনেমা দেখেন। গ্রামীণ গল্পে তাই তারা তাদের জীবনের প্রতি ছবি খুঁজে পান। কিছুদিন আগে মেহেদী হাসানের পরিচালনায় ‘জল জোছনা’ নামের আরেকটি সিনেমায় অভিনয় করেছি। সেটিও গ্রামীণ গল্পের। এটির শুটিং হয়েছে গাইবান্ধার একটি গ্রামে। সেটির শুটিংয়ের সময় প্রচুর লোক সমাগম হয়েছিল। তখন কিছুটা বিব্রত হলেও সার্বিকভাবে বিষয়টি আমার ভালো লেগেছে। আশা করছি দর্শক এ সিনেমাটিও আগ্রহ নিয়েই দেখবেন।

বিরতির পর ফিরে এসেই যেসব সিনেমায় অভিনয় করেছিলেন। সেগুলোর অগ্রগতি কী?

সেগুলোর মধ্যে তিনটি সিনেমার সেন্সর সম্পন্ন হয়ে আছে। এগুলো হলো-রাকিবুল আলম রাকিবের ‘কথা দিলাম’ ও ‘ইয়েস ম্যাডাম’ এবং আলী আজাদের ‘বনলতা’। শুনেছি চলতি বছরেই সিনেমাগুলো মুক্তি পাবে। এ ছাড়া রাকিবুল আলম রাকিবের পরিচালনায় ‘সীমানা’ নামের আরেকটি সিনেমার কাজও শেষ করেছি গত বছর।

সিনেমায় আপনার বর্তমান কর্মকাণ্ড নিয়ে কি আপনি সন্তুষ্ট?

অবশ্যই। কারণ করোনার দুঃসময়ে যখন বেশিরভাগ শিল্পীই কর্মহীন ছিলেন, তখন আমি নিয়মিত নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি, শুটিং করেছি। এটা অবশ্যই সৌভাগ্যের বিষয় আমার জন্য। অনেক সময় আমার প্রত্যাশার বাইরেও কাজ এসেছে। তাই আমি সম্মানিত পরিচালকদের প্রতি কৃতজ্ঞ। কারণ তারা সিনেমায় না নিলে আমাকেও বসে থাকতে হতো।

মাঝে মধ্যে আপনাকে নাটকে অভিনয়ে দেখা যায়। এ অঙ্গনেও কি নিয়মিত কাজ করবেন?

নাটক নিয়ে আমার কোনো উচ্চাশা নেই। ঈদ কিংবা উৎসব উপলক্ষ্যে মাঝে মধ্যে নাটকে অভিনয় করি। বলা যায় সিনেমার কাজের অবসরে যে সময় পাই, তখনই নাটকে অভিনয় করি। এ অঙ্গনে নিয়মিত অভিনয় না করলেও প্রচুর কাজের প্রস্তাব পাই আমি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাটক নিয়ে আমার মধ্যে কোনো উচ্চাশা নেই

আপডেট টাইম : ১১:১৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২