ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে কিয়ারার সঙ্গে প্রেম ও বিয়ের বিষয়ে মুখ খুললেন সিদ্ধার্থ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
  • ২২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ অনেকদিন ধরেই বলিউডের দুই উঠতি তারকা কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার মধ্যে সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও তাঁদের কেউই এই সম্পর্কের বিষয়ে সরাসরি কিছু স্বীকার করেননি। তবে সম্প্রতি ‘কফি উইথ করণ’ এর একটি এপিসোডে নিজেদের প্রেম ও বিয়ের বিষয়ে অনুষ্ঠানটির সঞ্চালক করণ জোহরের প্রশ্নের উত্তর দিয়েছেন বর্তমানে বেশ আলোচনায় থাকা বলিউডের এই দুই জনপ্রিয় মুখ।

‘কফি উইথ করণ’ এর সপ্তম এপিসোডে আমন্ত্রিত ছিলেন ভিকি কৌশল ও সিদ্ধার্থ মালহোত্রা।
এপিসোডের এক পর্যায়ে করণ যখন সিদ্ধার্থকে প্রশ্ন করেন, ‘কিয়ারা আদভানির সাথে তাঁর পরিকল্পনা কি’ তখন সিদ্ধার্থ প্রশ্নটি সাবধানে এড়িয়ে যান এবং বলেন, ‘আমি একটি সুখী এবং উজ্জ্বল ভবিষ্যত প্রকাশ করছি। ’ করণ যখন প্রশ্ন করলেন, ‘কিয়ারার সঙ্গে?’ তখন সিদ্ধার্থ উত্তর দিয়েছিলেন, ‘যদি কিয়ারা হন, তবে এটি দুর্দান্ত হবে। ’ করণ এরপর তাকে ‘কফি উইথ করণ’ থেকে কিয়ারা এবং শহিদের সাথে একটি অদেখা ক্লিপ দেখান, যেখানে কিয়ারা প্রকাশ করেছেন যে তিনি এবং সিদ্ধার্থ ‘ঘনিষ্ঠ বন্ধুর চেয়েও বেশি কিছু’।
এর আগে ‘কফি উইথ করণ’-এ আসা কিয়ারাকে যখন করণ জোহর জিজ্ঞাসা করেছিলেন, ‘যদি আপনার বর্তমান জীবন একটি চলচ্চিত্রের শিরোনাম হত, তবে এটিকে কী নাম দিতেন?’ কিয়ারা অবিলম্বে উত্তর দেন ‘শেরশাহ’, যেখানে তিনি সিদ্ধার্থের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন। করণ তাকে আরও জিজ্ঞাসা করেছিলেন যে তিনি বিয়ে করতে প্রস্তুত কিনা এবং কিয়ারা উত্তর দিয়েছিলেন যে তিনি তাঁর জীবনে এটি দেখতে পাচ্ছেন।

সম্প্রতি মিডিয়া এবং বলি পাড়ায় কিয়ারা ও সিদ্ধার্থকে নিয়ে যে গুঞ্জন রটেছে, ‘কফি উইথ করণ’-এ দুজনের বক্তব্যে সেই গুঞ্জনের সত্যতা খুঁজছেন ভক্তরা। এখন দেখার বিষয় তাদের এই মিষ্টি প্রেমের অফিসিয়াল ঘোষনা কবে আসে!

এই মুহূর্তে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানির হাতে প্রচুর ছবি রয়েছে। কিয়ারার সদ্য ‍মুক্তিপ্রাপ্ত ‘ভুল ভুলাইয়া ২’ এবং ‘জুগজুগ জিও’ বক্স অফিসে বেশ সাফল্য পেয়েছে। সামনে কার্তিক আরিয়ানের সঙ্গে ‘সত্যনারায়ণ কি কথা’, রাম চরণের সঙ্গে ‘আরসি-১৫’ এবং ভূমি পেডনেকার এবং ভিকি কৌশলের সঙ্গে ‘গোবিন্দ নাম মেরা’ সিনেমা তাঁর হাতে রয়েছে। অন্যদিকে, সিদ্ধার্থ মালহোত্রাকে দেখা যাবে ভারতীয় ‘পুলিশ বাহিনী’, ধারাবাহিকে। ‘যোধা’ এবং রশ্মিকা মান্দান্নার সাথে ‘মিশন মজনু’ হাতে রয়েছে তাঁর। এছাড়াও অজয়​দেবগন এবং রাকুল প্রীত সিং এর সঙ্গে সামনে একটি সিনেমাতে দেখা যাবে এই অভিনেতাকে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অবশেষে কিয়ারার সঙ্গে প্রেম ও বিয়ের বিষয়ে মুখ খুললেন সিদ্ধার্থ

আপডেট টাইম : ১০:৩৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২