ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ফিনল্যান্ড-সুইডেন-ডেনমার্ক যাচ্ছে ‘পরাণ’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ঝরাজীর্ণ প্রেক্ষাগৃহের আবার প্রাণ ফিরে পেয়েছে। দীর্ঘদিন পরে প্রেক্ষাগৃহে দশর্ককের ভিড় আর টিকেটের জন্য দীর্ঘ লাইন দেখা গিয়েছে। আর এর শুরুটা হয়েছে ঈদে মুক্তি পাওয়া ‘পরাণ’ সিনেমার মধ্য দিয়ে। এই সিনেমাটির চলচ্চিত্র শিল্পের গতি এনে দিয়েছে। প্রথমে অল্প কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও দিন দিন সিনেমাটির দর্শকপ্রিয়তা বাড়তে থাকে। সঙ্গে বাড়তে থাকে প্রেক্ষাগৃহের সংখ্যাও। সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ঢাকার পর বর্তমানে চলছে ‘পরাণ’ অস্ট্রেলিয়াতেও। এবার ইউরোপে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

লাইভ টেকনোলজির ডিরেক্টর ইয়াসির আরাফাত জানান, ‘‘পরাণ’ ব্লকবাস্টার হিট সিনেমা। দেশের বাইরের দর্শকরা সিনেমাটি পছন্দ করছে। ইউরোপে ছবিটি মুক্তি পাচ্ছে এবার। ফিনল্যান্ড, সুইডেন এবং ডেনমার্ক যাচ্ছে ছবিটি। আমেরিকায় ও মধ্যপ্রাচ্যেও ‘পরাণ’ মুক্তি পেতে যাচ্ছে।’

তিনি আরও জানান, ‘যে অর্থ এই সিনেমা থেকে এসেছে, এটা আমাদের ধারণার বাইরে ছিল। সিনেপ্লেক্স থেকে রেকর্ড পরিমাণ লভ্যাংশ পেয়েছি। সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি হিট। আর সিনেমাকে ঘিরে অনেক ঘটনা ঘটছে ।’

লাইভ টেকনোলজির প্রযোজনায় ‘পরাণ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোশান। আরও আছেন শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, রাশেদ অপু, শিল্পী সরকার, নাসির উদ্দিন খান প্রমুখ।

উল্লেখ্য, ‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমা দুটি সম্প্রতি মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়ায়। সেখানেও একই অবস্থা, টিকেটের জন্য হাহাকার। দুটি সিনেমার অগ্রিম টিকিট নিয়ে সেখানকার বাঙালি দর্শকের এখন কাড়াকাড়ি অবস্থা! অনেকেই আফসোস করে বলছিলেন, ‘টিকিট পাচ্ছি না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এবার ফিনল্যান্ড-সুইডেন-ডেনমার্ক যাচ্ছে ‘পরাণ’

আপডেট টাইম : ০২:০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২