ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত অ্যানে হেচে মারা গেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৫:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত মার্কিন অভিনেত্রী অ্যানে হেচে আর নেই। হাসপাতালে মৃত্যু হয়েছে তার।

অভিনেত্রীর বয়স হয়েছিল ৫৩ বছর।

অ্যানে হেচের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার পারিবারিক মুখপাত্র। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা এক উজ্জ্বল আলোকে হারালাম। হারিয়ে ফেললাম এক প্রাণোচ্ছল, দয়ালু মানুষকে, যত্নশীল মা ও বিশ্বস্ত বন্ধুকে। ’

শুক্রবার (০৫ আগস্ট) গাড়ি দুর্ঘটনায় আহত হন অ্যানে হেচে। দুর্ঘটনার সময় নিজেই গাড়িটি চালাচ্ছিলেন অভিনেত্রী। দুর্ঘটনাটি ঘটে পশ্চিম লস অ্যাঞ্জেলসে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে গিয়ে আঘাত হানে গাড়িটি। দুর্ঘটনার পরে গাড়িটিতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হন অভিনেত্রী।

ঘটনাস্থল থেকে উদ্ধার করে অ্যানে হেচেকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাকে রাখা হয়েছিল লাইফ সাপোর্টেও।

নব্বইয়ের দশকে একাধিক হলিউড সিনেমায় অভিনয় করেছিলেন অ্যানে হেচে। তার মাঝে ‘আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার’, ‘সিক্স ডেইজ সেভেন নাইটস’ এবং ‘ডোনি ব্রাসকো’ অন্যতম।

নিয়মিত ছোট পর্দায় অভিনয় করছিলেন অ্যানে হেচে। ‘দ্য ব্রেভ’, কোয়ান্টিকো, ‘শিকাগো পিডি’র মতো অসংখ্য হিট টেলিভিশন সিরিজে দেখা মিলেছে তার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত অ্যানে হেচে মারা গেছেন

আপডেট টাইম : ১২:৩৫:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২