ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পূজা চেরির এবারই প্রথম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২
  • ২২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস ‘হৃদিতা’ অবলম্বনে একই নামে ইস্পাহানী আরিফ জাহান নির্মাণ করছেন  সিনেমা ‘হৃদিতা’। ২০১৯-২০ অর্থ বছরে ৫৫ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পূজা চেরি। সিনেমাটিতে পূজার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক এবিএম সুমন।

শনিবার (৬ আগস্ট) সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। এবার জানা গেল, আগামী ৭ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ছবিটির মুক্তির তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান।

তিনি বলেন, বর্তমানে ‘দিন দ্যা ডে’, ‘পরাণ’, ‘হাওয়া’ সিনেমা দেখতে দর্শক যেভাবে প্রেক্ষাগৃহে আসছে আশা করছি আমাদের ‘হৃদিতা’ দেখতেও আসবে। সিনেমাটিতে একটা রোমান্টিক গল্প আছে। অনেক বার্তা আছে। দর্শকের ভালো লাগবে।

চিত্রনায়িকা পূজা চেরি বলেন, এই প্রথমবার সাহিত্য নির্ভর সিনেমায় কাজ করেছি। সেটাও আবার খুব জনপ্রিয় লেখক আনিসুল হকের গল্পে। নিজের শতভাগ দিয়ে চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। দর্শক ভালো কিছুই পেতে যাচ্ছেন। ‘হৃদিতা’ দর্শকদের নিরাশ করবে না।

জানা গেছে, মুক্তির আগে পর্যায়ক্রমে সিনেমার ট্রেলার ও গানগুলো প্রকাশ করা হবে। সিনেমায় দুটি গান আছে। গেয়েছেন চন্দন সিনহা ও সিঁথি সাহা। সিনেমার সংলাপও লিখেছেন আনিসুল হক। চিত্রনাট্যের কাজ করেছেন পরিচালক নিজেই।

এই সিনেমায় আরো অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সাবেরী আলম, আরজুমান আরা প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পূজা চেরির এবারই প্রথম

আপডেট টাইম : ১১:৩৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২