ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সালমানের সিনেমায় সেই ভাইরাল গায়ক আবদু রোজিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
  • ২১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড সুপারস্টার সালমান খান ও জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে অভিনীত সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। যদিও বর্তমানে সিনেমাটির নাম পাল্টে রাখা হয়েছে ‘ভাইজান’। সিনেমাটিতে অভিনয় করছেন তাজিকিস্তানের ভাইরাল গায়ক আবদু রোজিক।

সম্প্রতি সালমানের সঙ্গে সিনেমাটির শুটিং করেছেন আবদু রোজিক। সিনেমায় অভিনয়ের বিষয়টি ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে নিশ্চিত করেছেন আবদু। এক পোস্টে তিনি লেখেন, “ভাইজান’-এর জন্য প্রস্তুত।”

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত মুখ আবদু রোজিক। বলিউডসহ বিশ্বের নামি তারকাদের সঙ্গে তার ছবি দেখা যায়। গায়ক হিসেবে বেশ পরিচিতি পেয়েছেন। মেধা এবং চেহারার কারণে নেটদুনিয়ায় জনপ্রিয় মুখ তিনি।

আবদু রোজিককে দেখতে ৮ বছরের শিশু মনে হলেও তার বয়স ১৮। শৈশবে রিকেট রোগে আক্রান্ত হওয়ার ফলেই এমনটা হয়েছে। এই রোগে দুর্বলতা, হাড়ের ব্যথা, হাড় নরম বা দুর্বল হওয়ার মতো সমস্যা দেখা যায়। সাধারণত ভিটামিন ডি-এর অভাবে এই রোগ হয়ে থাকে।

এদিকে সালমান-পূজা হেগড়ে ছাড়াও ‘ভাইজান’ সিনেমায় আছেন ‘বিগ বস’খ্যাত শেহনাজ গিল, পাঞ্জাবি গায়ক জাস্সি গিল, সিদ্ধার্থ নিগম, পলক নিগম, রাঘব জুয়েল প্রমুখ। ফারহাদ সামজি পরিচালিত এই সিনেমা চলতি বছরে ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সালমানের সিনেমায় সেই ভাইরাল গায়ক আবদু রোজিক

আপডেট টাইম : ০৫:০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২