ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আদর-মাহি জুটির সিনেমা আসছে ৭ অক্টোবর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২
  • ২১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। তার নতুন সিনেমা ‘যাও পাখি বলো তারে। সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও আদর আজাদ। আগামী ৭ অক্টোবর রাজধানীর সিনে কমপ্লেক্সসহ সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন চিত্রনায়ক আদর আজাদ।

তিনি বলেন, ‘আমার প্রথম সিনেমা মানিক ভাইয়ের হাত ধরে। তিনি নামকরা পরিচালক। আমি অনেক কিছু শিখেছি তার কাছ থেকে। ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি আগামী ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেপ্টেম্বর থেকে ছবিটির টিজার, ট্রেলার গান প্রকাশের মধ্য দিয়ে প্রচারণা শুরু করবো। এর আগে ২৫ জুন সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে।’

‘যাও পাখি বলো তারে’ সিনেমার গল্প সম্পর্কে আজাদ আদর বলেন, সিনেমাটি সম্পূর্ণ গ্রাম্য পটভূমির গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে। প্রেম, বিরহ ও বিচ্ছেদ থাকছে মূল বিষয়বস্তু হিসেবে।’

মাহি-আদর ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিপন মিত্র, রাশেদ মামুন অপু, লাবণ্য, সুব্রত, রেবেকা, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, মিলি বাশারসহ অনেকে। সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন আসাদ জামান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আদর-মাহি জুটির সিনেমা আসছে ৭ অক্টোবর

আপডেট টাইম : ১০:১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২