ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামী বাড়ি না থাকায় যে কাণ্ড ঘটালেন আলিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২
  • ২০২ বার

হাওর বার্তা ডেস্কঃ বিয়ের পর থেকে বরের জিনিস চুরি করার প্রবণতা স্ত্রীদের থাকে। প্রায় সময় ঘরের বউরা স্বামীর মানিপার্টস থেকে টাকা চুরি করে রাখে, কেউ সেই টাকা জমায় এবং কেউ পছন্দের জিনিস কেনেন। কিন্তু বলিউড নায়িকা আলিয়া ভাট অন্য জিনিস চুরি করেন। তার অবশ্য টাকা-পয়সার দরকার নেই, তাই টাকা নয়; একেবারে অন্য জিনিস তার পছন্দ।

চলতি বছরের ১৪ এপ্রিল বিয়ে করেন এ তারকা জুটি। বিয়ের পর পর দিয়ে দেন গুড নিউজ, যাকে বলে মাতৃত্বের ঘোষণা। মা হতে চলেছেন আলিয়া। খুশির জোয়ার কাপুর ও ভাট পরিবারে।

বিয়ের পর হানিমুন হয়নি, একেবারে বেবি চলে এসেছে। তাই বেবিমুন সারবেন দম্পতি। শোনা যায়, ‘শামসেরা’ মুক্তি পাওয়ার পর ঘুরতে যাচ্ছেন রণবীর আর আলিয়া। কিন্তু ঘুরতে যাবেন পরে, এখনো চুটিয়ে ফটোশ্যুট করছেন আলিয়া। পাশাপাশি আলিয়া তার নিজের প্রযোজনা সংস্থার প্রথম সিনেমার কথা ঘোষণা করেছেন সোশ্যাল মিডিয়ায়।

আলিয়া জানান, রণবীর এখন বাড়িতে নেই। তাই এই সুযোগে স্বামীর পোশাকে নিজেকে সাজিয়ে নিয়েছেন। ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। সঙ্গে লিখেছেন, ‘স্বামী যখন দূরে, তখন তার জামা চুরি করেই আমি আমার লুক সম্পূর্ণ করেছি।’

ছবি পোস্ট করার ২০ ঘণ্টার মধ্যে এতে ১৮ লাখের বেশি রিঅ্যাকশন পড়েছে। হাজার হাজার মন্তব্যের মধ্যে বলিউডের কয়েকজন তারকাও আছেন। আলিয়ার এমন কাণ্ডে মজা পেয়েছেন তারা সবাই।

আগামী ৫ আগস্ট মুক্তি পাবে আলিয়ার ‘ডার্লিংস’। নেটফ্লিক্সে দেখা যাবে এটি। তবে ইতোমধ্যে ট্রেলার মুক্তি পেয়েছে। কাহিনিতে আলিয়া ভাট তার স্বামীকে উচিত শিক্ষা দিতে চান। কেমন শিক্ষা দেবেন সেটি ৫ আগস্ট বোঝা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্বামী বাড়ি না থাকায় যে কাণ্ড ঘটালেন আলিয়া

আপডেট টাইম : ১২:৩৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২