ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনন্য মামুনকে কান ধরে উঠাবো বসাবো: অনন্ত জলিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২০:২২ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
  • ২৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ অনন্ত জলিলের হাত ধরে ২০১২ সালে ‘মোস্ট ওয়েলকাম’ সিনেমার মাধ্যমে পরিচালনায় নাম লেখান অনন্য মামুন। এরপর তেমন ব্যবসায়িক সফল সিনেমা উপহার দিতে না পারলেও সমালোচনা ও বিতর্কে বরাবরই সবাইকে টেক্কা দিতে পেরেছেন বলা যায়।

জড়িয়েছেন মানবপাচারসহ একাধিক বিতর্কিত কর্মকাণ্ডে। কাজ করিয়ে সময়মতো শিল্পী ও কলাকুশলীদের পারিশ্রমিক না দেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে।

বর্ষার সঙ্গে অনন্ত জলিলের সংসার ভাঙার প্ররোচণাকারী হিসেবেও অনন্য মামুন বিতর্কে ছিলেন অনেকদিন। অনন্তই করেছিলেন সেই অভিযোগ।

এবার তিনি তার হাতেগড়া পরিচালক অনন্য মামুনকে বিতর্কিত মন্তব্যের জন্য কড়া জবাব দিলেন। তিনি সামনে পেলে অনন্য মামুনকে কান ধরে উঠবস করানোর কথা প্রকাশ্যেই এক টিভি টকশোতে উল্লেখ করেছেন।

ঘটনার সূত্রপাত এবারের ঈদের সিনেমাকে কেন্দ্র করে।

আসন্ন পবিত্র ঈদুল আজহায় অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’, অনন্য মামুনের পরিচালনায় ‘সাইকো’ সিনেমা মুক্তি পাবে। ‘সাইকো’ সিনেমা নিয়ে এক সাক্ষাৎকারে অনন্য মামুন অনন্ত জলিলের সিনেমার ১০০ কোটি টাকা বাজেট নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি নানা ইঙ্গিতে অনন্তের সমালোচনাও করেছেন।

সেই জবাবে এক টেলিভিশন টকশোতে অনন্ত জলিল বলেছেন, ‘অনন্য মামুনকে আমি ডিরেক্টর বানিয়েছি। ওর পরিচালক সমিতির সদস্য হওয়ার ফি এক লাখ ৬০ হাজার টাকা আমি দিয়েছি।

সমালোচনা যদি আমার সামনে কোনোদিন করে, আর আমার চোখে পড়ে ওকে (অনন্য মামুন) তো আমি কান ধরে উঠাবো বসাবো…। ওর এতবড় সাহস কোথা থেকে হলো। ওর কী যোগ্যতা আছে, অনন্ত জলিলের সমালোচনা করার মতো।’

অনন্তের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় অনন্য মামুনের কোনো জবাব পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অনন্য মামুনকে কান ধরে উঠাবো বসাবো: অনন্ত জলিল

আপডেট টাইম : ০৩:২০:২২ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২