ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বয়স পার হয়ে যাচ্ছে, তবুও বিয়ে দিতে রাজি হচ্ছে না পরিবার!

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
  • ২১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ টিংকু তার রুমের দরজা বন্ধ করে ফেসবুক লাইভে এসে ফ্যানের সঙ্গে দড়ি বেধে সুইসাইড করতে যাবে! কারণ তার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। কিন্তু পারিবারিক সমস্যার কারণে তার বিয়ে দিতে রাজি হচ্ছেন না তার বাবা-মা।

সবাই টিংকুকে বুঝিয়ে সুইসাইড থেকে ফেরাবেন। তারপর চলবে বিয়ের নিয়ে মিটিং। এরপর কী হবে, তা জানা যাবে ঈদুল আজহার বিশেষ টেলিফিল্ম ‘বিয়ে’তে।

সিফাত হোসেনের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন মাইদুল রাকিব। এতে অভিনয় করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেল ও চাষী আলম। এছাড়া আরো রয়েছেন অভিনেতা অনিক ও অভিনেত্রী হিমিসহ অনেকে।

নির্মাতা জানান, ঈদের ২য় দিন বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্মটি বেসরকারি টেলিভিশন বাংলাভিশনে প্রচার হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বয়স পার হয়ে যাচ্ছে, তবুও বিয়ে দিতে রাজি হচ্ছে না পরিবার!

আপডেট টাইম : ১১:৫৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২