ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্জালে ঝড় তুললেন জয়া আহসান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করে সরব উপস্থিতির জানান দেন তিনি। এবার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দুটি ছবি প্রকাশ করে অন্তর্জালে ঝড় তুললেন এই অভিনেত্রী।

ছবিতে দেখা যাচ্ছে, একটি সাদা টপ ও জিনস পরে ক্যামেরায় পোজ দিয়েছেন জয়া। হালকা মেকআপ, খোলা চুলে নজর কেড়েছেন তিনি। চোখ থেকে গলে পড়ছে জ্বলজ্বলে আবেদন। তাতেই ‘নেশা’ লেগেছে নেটিজেনদের মনে।

জয়ার রূপ অনেক আগেই ভক্তদের হৃদয়ে দাগ কেটেছে। অনেকের ধারণা- দিন বাড়ার সঙ্গে সঙ্গে জয়ার রূপও বেড়ে চলেছে। কেউ কেউ মনে করেন- জয়ার বয়স একটি ঘরেই আটকে আছে, এজন্যই তিনি চিরসবুজ। নতুন এই ছবিগুলোতে চিরতরুণী আবেদনময়ী এক জয়াকে আবিষ্কার করেছেন তার অনুরাগীরা। সেটি মাথায় রেখেই তার পোস্টে কমেন্ট করছেন নেটিজেনরা।

দুই বাংলার দর্শকরা এখন তাকে চেনেন ‘ডুব সাঁতার’র রেণুকা, ‘গেরিলা’র বিলকিস বানু কিংবা ‘দেবী’র রানু হিসেবে। আবার কেউ কেউ তাকে ‘রাজকাহিনী’র রুবিনা, ‘কণ্ঠ’র রমিলা বা ‘ক্রিসক্রস’র মিসেস সেন বলেও চিহ্নিত করেন। কারণ, চরিত্রগুলো নিজের মধ্যে ধারণ করেছেন এবং অভিজ্ঞতা-ব্যক্তিত্ব দিয়ে প্রাণবন্ত করে তুলেছেন জয়া আহসান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অন্তর্জালে ঝড় তুললেন জয়া আহসান

আপডেট টাইম : ০৩:১৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২