ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবসে হাসিম, হযরত ও হাবিল স্যারের স্মরণে নিবেদিত ছাদে সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা সুদ-ঘুসের টাকায় বাড়ি-গাড়ি, তওবায় ক্ষমা হবে কি শাহজালালে জমজমের পানি নিয়ে তুলকালাম, নেপথ্যে কী বিশ্ব শিক্ষক দিবস : ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ আখতারুজ্জামানের জামিন শুনানিতে এজলাসে হট্টগোল, বাইরে আইনজীবীদের হাতাহাতি ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির এক বছরের মধ্যে দেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

সাংবাদিকদের খোঁজ নিলেন প্রেসিডেন্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫
  • ৫১০ বার

বিকাল ৪টা ২৮ মিনিট। সংসদের নিরাপত্তার দায়িত্বে থাকা সার্জেন্ট অ্যাট আর্মস এসে জানালেন ‘মহামান্য’ আসছেন আপনাদের লাউঞ্জে। এতে কেউ অবাক না হলেও সতর্ক হলেন সবাই। আগে থেকে না জানলেও অনেকটা যেন প্রত্যাশিতই মনে হচ্ছিল সবার কাছে। ধারণাটা এমন, বর্তমান প্রেসিডেন্ট আবদুল হামিদ অ্যাডভোকেট তো আসবেনই সাংবাদিক লাউঞ্জে। তাই ন্যূনতম কোন প্রটোকল বা আনুষ্ঠানিকতা ছাড়াই চলে আসেন সাংবাদিকদের কাছে। সংসদ ভবনের ছয় তলার সাংবাদিক লাউঞ্জে একান্ত আলাপচারিতায় মাতলেন কয়েক মিনিট। এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাজেট বক্তৃতা চলছিল। প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে খোঁজখবর নেন সাংবাদিকদের। জানতে চান কেমন চলছে? কোন সমস্যা রয়েছে কিনা? লাউঞ্জের এসি কাজ করছে কিনা, তাও খোঁজ নেন প্রেসিডেন্ট। ৭ মিনিটের মতো অবস্থান শেষে বিকাল ৪টা ৩৫ মিনিটে সাংবাদিক লাউঞ্জ ত্যাগ করেন তিনি। এর আগে চলতি দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন ২৯শে জানুয়ারি এবং গত বছর ৫ই জুন অর্থমন্ত্রীর বাজেট বক্তব্য চলাকালেও রাত আটটা ৩৪ মিনিটে প্রেসিডেন্ট সংসদের সাংবাদিক লাউঞ্জে এসে খোঁজখবর নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্ব শিক্ষক দিবসে হাসিম, হযরত ও হাবিল স্যারের স্মরণে নিবেদিত

সাংবাদিকদের খোঁজ নিলেন প্রেসিডেন্ট

আপডেট টাইম : ০৫:০৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫