ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

রান্না শেখাচ্ছেন পড়শী, ঈদে দেখা যাবে অভিনয় আর গানে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ১৩৭ বার

নিজেকে শুধু গানেই আটকে রাখেননি সংগীতশিল্পী সাবরিনা পড়শী। হয়েছেন রেডিও জকি, করেছেন অভিনয়ও। এবার নতুন আরও এক পরিচয়ে দেখা গেল তাঁকে। নিজের ফেসবুক পেজে খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছেন পড়শী। অনুষ্ঠানের নাম দিয়েছেন ‘কুক উইদ পড়শী’। গত মঙ্গলবার পড়শীর রেসিপি অনুষ্ঠানের প্রথম পর্ব প্রকাশ পেয়েছে।

প্রথম রেসিপিতে পড়শী শিখিয়েছেন আলু চাট রান্না। রান্নার শুরুতে পড়শী জানান এটি তাঁর পছন্দের খাবারের একটি। পড়শী বলেন, ‘রোজা ভাঙার পর অনেকে টক খেতে পছন্দ করেন, অনেকের আবার ঝাল পছন্দ। তবে আমি টক-ঝাল মিলিয়ে খেতে পছন্দ করি। তাই আলু চাট আমার খুব পছন্দের। সেই রেসিপি সবার সঙ্গে ভাগ করে নিলাম।’

খাবারের অনুষ্ঠান নিয়ে পড়শী বলেন, ‘রান্নাটা আমার শখ। এই প্রথম রান্না নিয়ে সবার সামনে এলাম। রান্না কাউকে শেখাতে চাই না। শুধু রান্না করার আনন্দটা সবার সঙ্গে ভাগ করতে চাই। এই অনুষ্ঠানে অনেকগুলো রেসেপি শেয়ার করব, যে খাবারগুলো আমি খেয়ে থাকি এবং আমার পছন্দের। সবগুলো পর্ব আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।’

আসছে রোজার ঈদে গান ও অভিনয়—দুই মাধ্যমেই পাওয়া যাবে পড়শীকে। সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন মহিদুল মহিমের ‘হৃদয়ের এক কোণে’ নাটকের টাইটেল গানে। এতে পড়শীর সঙ্গে গেয়েছেন আভরাল সাহির। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। একই পরিচালকের ‘ফেরারি মন’ নাটকে আরেকটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন পড়শী ও আভরাল সাহির। গানের শিরোনাম ‘তুই যে আমার’। গানটির কথা লিখেছেন এসকে দীপ। সুর ও সংগীতায়োজনে আভরাল সাহির।

‘ফেরারী মন’ নাটকে জোভানের বিপরীতে অভিনয় করেছেন পড়শী। এ ছাড়া আসছে রোজার ঈদে আরও কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি এই ঈদে নাটকের প্রযোজক হিসেবেও অভিষেক হওয়ার কথা রয়েছে পড়শীর।

নাটক প্রযোজনায় নতুন হলেও প্রযোজক হিসেবে অভিজ্ঞতা আছে পড়শীর। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন তিনি। এবার ইউটিউব চ্যানেলের জন্য নাটক বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

রান্না শেখাচ্ছেন পড়শী, ঈদে দেখা যাবে অভিনয় আর গানে

আপডেট টাইম : ১১:২১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫