ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতার সিনেমায় সিয়াম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪২:১৫ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
  • ২২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ এবার কলকাতার সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। ভারতীয় একটি সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

সিনেমার নাম এখনো ঠিক করা হয়নি। তবে এ ব্যপারে সিয়ামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

সিয়ামকে নেয়ার বিষয়ে সিনেমার প্রযোজক শ্যামসুন্দর দে ভারতীয় এক সংবাদমাধ্যমকে বলেন, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সিয়ামের এটাই প্রথম কাজ টলিউডে। সিয়াম বাংলাদেশের বাণিজ্যিক ছবিতে বড় নাম। আমাদের এখানে অভিনেতার অপশন কম। নতুন মুখ প্রয়োজন। সেই কারণেই ওকে কাস্ট করা। আশা করি আমাদের এখানকার দর্শকেরও ওর কাজ ভালো লাগবে।

ভারতীয় সংবাদমাধ্যম আরো জানিয়েছে, সিনেমাটি পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল। মূল চরিত্রে প্রসেনজিৎ। আরো আছেন শ্রাবন্তী ও আয়ুষী তালুকদার। সিনেমার পুরো শুটিং হবে লন্ডনে।

গল্পের প্রেক্ষাপটও লন্ডন। সিনেমাটি হবে সোশ্যাল ড্রামা, যেখানে প্রসেনজিৎ লন্ডনের একজন ব্যবসায়ী। তার স্ত্রীর চরিত্রে শ্রাবন্তী। দুজনের বয়সের একটা ব্যবধান রয়েছে।

সিনেমায় আয়ুষীকে কাজ করতে দেখা যাবে প্রসেনজিতের অফিসে। আয়ুষীর বিপরীতে থাকছেন সিয়াম। একটা সংকট এ চারজনকে এক জায়গায় নিয়ে আসে।

সিনেমার চিত্রনাট্য লিখছেন পদ্মনাভ দাশগুপ্ত। প্রযোজনায় আছে শ্যাডো ফিল্মস ও রোডশো ফিল্মস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কলকাতার সিনেমায় সিয়াম

আপডেট টাইম : ০৫:৪২:১৫ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২