ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হওয়া প্রসঙ্গে দিয়া মির্জার বক্তব্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। গত বছর ফেব্রুয়ারিতে প্রেমিক বৈভব রেকিকে বিয়ে করেছেন। বিয়ের দুই মাসের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হওয়া প্রসঙ্গে কথা বলেছেন দিয়া মির্জা। তিনি বলেন, ‘আমি মনে করি, নিজের পছন্দ এবং পছন্দ করার ক্ষমতা তখনই একজন উপলব্ধি করতে পারেন যখন তাকে পছন্দ করতে দেওয়া হয়, কোনো ভয় দেখানো হয় না এবং পছন্দ করতে ভয়ও পেতে হয় না। বিয়ের আগে যৌনতা ও অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে অনেকের ক্ষোভ রয়েছে। তবে কেউ কেউ এটিকে ব্যক্তিগত পছন্দ হিসেবে বিবেচনা করেন। কারণ প্রত্যেকের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। আমি মনে করি, নিজেদের আমরা যতটা প্রগতিশীল মনে করি ততটা এখনো হতে পারিনি।’

গত বছর ১৪ মে মা হওয়ার খবর ভক্তদের আনুষ্ঠানিকভাবে জানান দিয়া। তারও দুই মাস আগে সন্তান জন্ম দিয়েছেন তিনি। নারীর অধিকার বিচেনায় বর্তমান সময়কে ‘অন্ধকার যুগ’ বলে দাবি করেছেন এই অভিনেত্রী। দিয়ার ভাষায়, ‘নারীদের সঙ্গে কী ধরনের অন্যায় হচ্ছে একটু দেখুন। বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক দেশ বলা হয় আমেরিকাকে, তাই নয় কি? কিন্তু নারীর অধিকারের বেলায় তারাও কত পিছিয়ে। চাইলেই সেই দেশের নারীরা গর্ভপাত করতে পারবেন না। অন্ততপক্ষে ভারতে আইন নারীদের অধিকার রক্ষা করে। সমাজের একজন মানুষ হিসেবে আমাদের এই বিষয়ে আরো জানতে ও মানতে হবে।’

বর্তমানে ‘ধাক ধাক’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন দিয়া। একজন নারীকে সাহায্যের জন্য অপর এক নারীর পাশে দাঁড়ানোর গল্প নিয়ে সিনেমাটি তৈরি বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হওয়া প্রসঙ্গে দিয়া মির্জার বক্তব্য

আপডেট টাইম : ০৪:৩০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২