ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম রোকেয়ার চরিত্রে সাবিলা নূর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
  • ২২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ মা নাম রেখেছিলেন বেগম রোকেয়া। কারণ তিনি চেয়েছিলেন মেয়ে বড় হয়ে বেগম রোকেয়ার মতো নারীর অধিকার নিয়ে আন্দোলন করবে। কিন্তু বড় হওয়ার পর বেগম রোকেয়া নামটি মেয়ের কাছে ব্যাকডেটেড মনে হয়। তাই নাম বদলে রাখে ঐতি।

নামের সঙ্গে অর্থ-আভিজাত্যের ছোঁয়ায় নিজেকেও বদলে ফেলতে চায় মেয়েটি। কিন্তু মায়ের মতো তার জীবনকেও বিষিয়ে তোলে পুরুষশাসিত সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মুখোশধারীদের অশুভ ছায়া। এদের সঙ্গে লড়তে গিয়ে ধীরে ধীরে মেয়েটি বুঝতে পারে মায়ের দেওয়া নামের তাৎপর্য। এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ‘আমি রোকেয়া বলছি’ নামে একটি টেলিফিল্ম। এটি রচনা ও পরিচালনা করেছেন আশরাফুজ্জামান।

টেলিফিল্মটিতে রেগম রোকেয়ার চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘গল্পটি দারুণ। এই বেগম রোকেয়া কিন্তু প্রখ্যাত সেই রোকেয়া নয়। অভিনয় করে বেশ তৃপ্তি পেয়েছি।’ এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মনোজ মিত্র। টেলিফিল্মটি ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বেগম রোকেয়ার চরিত্রে সাবিলা নূর

আপডেট টাইম : ১১:০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২