ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হুমকির ব্যাপারে পুলিশের কাছে যা বললেন সালমান খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
  • ২১০ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডের ভাইজান খ্যাত সালমান খান ও তারা বাবা সেলিম খানের হুমকি দিয়েছেন এক অজ্ঞাতনাম চিঠি। সেখানে লেখা ছিল- সিধু মুসেওয়ালার মতোই পরিণতি অপেক্ষা করছে তোমাদের জন্য।

 রোববার বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানকে এমনই এক হুমকি চিঠি দেওয়া হয়েছে। এর পর থেকেই মেগাস্টারের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কিন্তু কোথায় থেকে এল ওই বেনামি চিঠি, সেটি উদঘাটনের চেষ্টা চলছে। দীর্ঘদিন ধরে গ্যাংস্টার লরেন্স বিষ্ণই-এর নিশানায় রয়েছেন সালমান খান। সিধু মুসেওয়ালা হত্যা মামলাতেও উঠে এসেছে বিষ্ণই-এর যোগসূত্র। এর জের ধরেই চিরুনি অভিযান শুরু করেছে মুম্বাই পুলিশ।

এই মামলায় সালমান খান এবং তার বাবা সেলিম খানের বয়ানও রেকর্ড করেছে মুম্বাই পুলিশ।

সূত্রের খবর, পুলিশকে দেওয়া বয়ানে কোনোরকম হুমকি ফোন পাওয়ার কথা অস্বীকার করেন সালমান খান। অভিনেতা জানান, কারও সঙ্গে কোনোরকম শত্রুতা বা ঝামেলা নেই তার, এমনকি লরেন্স বিষ্ণই বা গোল্ডি ব্রারকেও চেনেন না তিনি।

সোমবার সালমান ও সেলিম খানের বয়ান রেকর্ড করে পুলিশ। রোববার সালমানের অ্যাপার্টমেন্টের কাছে ওই হুমকি চিঠি উদ্ধার করেন অভিনেতার নিরাপত্তারক্ষীরা। সালমানের অ্যাপার্টমেন্ট গ্যালাক্সির চারপাশে পুলিশি প্রহরা বাড়িয়ে দেওয়া হয়েছে।

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়াসলে পাতিল গোটা ঘটনা ও তদন্ত প্রক্রিয়া জানতে চেয়ে আগেই সাক্ষাৎ সেরেছেন যুগ্ম পুলিশ কমিশনার বিশ্বাস নানগর পাতিলের সঙ্গে।

গ্যাংস্টার লরেন্স বিষ্ণইকে এই মামলায় ইতোমধ্যেই জেরা করেছে দিল্লি পুলিশ। এই মুহূর্তে তিহার জেলে বন্দি এই কুখ্যাত গ্যাংস্টার। সালমান খানের উদ্দেশে লেখা এই হুমকি চিঠির সঙ্গে তার বা তার গ্যাংয়ের কোনো সদস্যের কোনো যোগ নেই, জেরায় জানিয়েছেন লরেন্স। মুম্বাই পুলিশের একটি দল খুব শিগগিরই দিল্লি গিয়ে জেরা করতে পারে লরেন্স বিষ্ণইকে। এর আগে ২০১৮ সালে প্রকাশ্যে সালমান খানকে প্রাণে মেরে ফেলবার হুমকি দিয়েছিলেন লরেন্স বিষ্ণই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হুমকির ব্যাপারে পুলিশের কাছে যা বললেন সালমান খান

আপডেট টাইম : ১০:৪১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২