ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

বিকল্প ব্যবস্থায় পার্বত্যবাসীদের দেখানো হচ্ছে সিয়াম-পূজার ‘শান’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
  • ১৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত ‘শান’ মুক্তি পেয়েছে গত ঈদে। দেশের সব বড় বড় হলে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শক প্রশংসায় ভাসে। গত বৃহস্পতিবার থেকে পার্বত্যজেলা রাঙ্গামাটিতে বিকল্প ব্যবস্থায় শুরু হয়েছে এই সিনেমার প্রদর্শনী। সেখানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে দেখানো হয় সিনেমাটির প্রথম ও দ্বিতীয় শো।

আগামী ৫ ও ৬ জুন খাগড়াছড়ির নারানখাইয়া উপজেলা পরিষদ এলাকার খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় দুটি করে শো প্রদর্শন হবে।

সিনেমাটির পরিচালক এম রাহিম বলেন, “আমরা দেশের প্রতিটি অঞ্চলের মানুষের কাছে ‘শান’কে পৌঁছে দিতে চাই। যেন বড় পর্দায় উপভোগ সুযোগ পান তারা। এই লক্ষ্যেই পার্বত্য অঞ্চল থেকে এর প্রদর্শনী শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশেই দেখানো হবে।”

সিনেমাটির কাহিনি সাজিয়েছেন আজাদ খান। ক্রিয়েটিভ প্রধানও তিনি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিলম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান। নির্মিত হয়েছে প্রযোজনা সংস্থা ফিল্মম্যানের ব্যানারে।

সিয়াম-পূজা ছাড়াও এই সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাস প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

বিকল্প ব্যবস্থায় পার্বত্যবাসীদের দেখানো হচ্ছে সিয়াম-পূজার ‘শান’

আপডেট টাইম : ১২:৫৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২