ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

চমক নিয়ে হাজির শাহরুখের ‘জাওয়ান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
  • ১৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড বাদশাহ শাহরুখ খান চার বছর ধরে নতুন কোনো সিনেমা উপহার দেননি দর্শকদের। বিরতি কাটিয়ে ২০২৩ সালে পর্দায় চমক নিয়ে হাজির হচ্ছেন এই অভিনেতা।

আগেই জানা গেছে, আসছে বছরের শুরু জানুয়ারিতে মুক্তি পাবে শাহরুখের ‘পাঠান’, আর বছর শেষে ডিসেম্বরে মুক্তি পাবে তার ‘ডানকি’।

শুক্রবার (০৩ জুন) আরও একটি নতুন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। অ্যাকশনধর্মী সিনেমাটির নাম দেওয়া হয়েছে ‘জাওয়ান’। এটি ২০২৩ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে।

তামিলের খ্যাতিমান পরিচালক অ্যাটলি কুমার নির্মাণ করবেন সিনেমাটি। এর আনুষ্ঠানিক ঘোষণায় শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান এক মিনিট ৩১ সেকেন্ডের টিজার প্রকাশ করেছে। একইসঙ্গে জানানো হয়, হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় ‘জাওয়ান’ মুক্তি পাবে ২০২৩ সালের ২ জুন।

সিনেমাটি প্রসঙ্গে শাহরুখ খান এক বিবৃতিতে জানিয়েছেন, ‘জাওয়ান’ একটি সর্বজনীন গল্প; যা ভাষা, ভৌগলিকতার বাইরে এবং সবার উপভোগ করার জন্য। এই সিনেমাটি তৈরির কৃতিত্ব অ্যাটলির। আমার জন্য দুর্দান্ত অভিজ্ঞতা ছিল, কারণ আমি অ্যাকশন সিনেমা পছন্দ করি। এই টিজারটি হলো আইসবার্গের ঠিক চূড়া এবং কী হতে চলেছে একটি আভাস দিচ্ছে।

শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত অ্যাটলির সিনেমাটি হবে অ্যাকশন-প্যাকড এন্টারটেইনার। ভারতীয় গণমাধ্যমের খবর, দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’খ্যাত নয়নতারা এই সিনেমায় শাখরুখের বিপরীতে অভিনয় করছেন।

জানা যায়, সিনেমায় দ্বৈত ভূমিকায় অভিনয় করবেন শাহরুখ। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সানিয়া মালহোত্রা ও সুনীল গ্রোভার। মোট ১৮০ দিনের শুটের পরিকল্পনা আছে সিনেমা সংশ্লিষ্টদের। সিনেমাটির সংগীত পরিচালনা করবেন এ আর রহমান।

যদিও শাহরুখের ঘোষণাপত্রে এসব প্রসঙ্গে কোন তথ্যই প্রকাশ করা হয়নি। তবে যাই হোক, ‘জাওয়ান’-এর টিজারে শাহরুখের চমকপ্রদ লুক ইতোমধ্যেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে। সিনেমাটি নিয়ে জ্যামিতিক হারে শাহরুখ ভক্তদের প্রত্যাশা বেড়ে গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

চমক নিয়ে হাজির শাহরুখের ‘জাওয়ান

আপডেট টাইম : ১২:৩২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২