ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘদিন পর আবার মঞ্চে আসছে ঢাকা পদাতিকের নাটক পাইচো চোরের কিচ্ছা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার কারণে দীর্ঘ বিরতির পর আবার মঞ্চে আসছে ঢাকা পদাতিকের আলোচিত নাটক ‘পাইচো চোরের কিচ্ছা’। খুলনার আঞ্চলিক ভাষার নাটকটিতে উঠে এসেছে অসংখ্য লোকউপাদান। বিজয় সরকার, আলেক মাতুব্বর, মোসলেম বয়াতিসহ খুলনা এলাকার অসংখ্য লোককবি ভাটিয়ালী সুরে যে ভাব, রস আমাদের মনে গ্রথিত করেছে, তা এই নাটকের মূল উপাদান হিসেবে কাজ করেছে। খুলনা জেলার আঞ্চলিক ভাষার হাস্যরসাত্মক নাটকটির নাট্যরূপ ও নির্দেশনায় আছেন কাজী চপল।

শেকড়ের নাটক, আবহমান বাংলার আটপৌরে প্রযোজনা ঢাকা পদাতিকের লোকনাটক পাইচো চোরের কিচ্ছা মঞ্চস্থ হবে আজ সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। লোকজ এ নাটকটি দেশীয় ঢঙে গল্পের ভঙ্গিতে মঞ্চে উপস্থাপন করছেন কুশীলবগণ। যার মাধ্যমে উঠে এসেছে রূপকথার গল্পের মতো পাইচো চোরের নানা কর্মকাণ্ড। জীবনের এক গভীর রহস্য লুকিয়ে আছে নাটকের কাহিনীতে। গানের মাধ্যমে নাটকের মূল বক্তব্য প্রকাশ করা হয়েছে বলেও জানান নির্দেশক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর আবার মঞ্চে আসছে ঢাকা পদাতিকের নাটক পাইচো চোরের কিচ্ছা

আপডেট টাইম : ১০:১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২