ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপনে বিয়ে করলেন সানাই, পাত্র ব্যাংক কর্মকর্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
  • ২২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বিয়ে করেছেন দেশের আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। খানিকটা গোপনেই বিয়ে করলেন তিনি। নীলফামারী শহরের বাবু পাড়ায় পৈতৃক বাড়িতে বিয়ে করেন এ অভিনেত্রী। শুক্রবার (২৭ মে) পারিবারিক আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। এর আগে বৃহস্পতিবার (২৬ মে) সন্ধায় হয় গায়েহলুদ।

জানা গেছে, সানাইয়ের বরের নাম আবু সালেহ মুসা। তিনি ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে কর্মকর্তা। বরের বাড়িও একই জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরকুঠি এলাকায়। ঘরোয়া পরিবেশে বিয়েটা সেরেছেন সানাই মাহবুব।

এরআগে, ২০১৯ সালে ‘সাবেক এক মন্ত্রীকে বিয়ে করছেন সানাই’ এমন খবর প্রকাশ পেয়েছিল। সে সময় এই অভিনেত্রী নিজেই সে খবরের সত্যতা নিশ্চিত করেছিলেন। সে সময় বাগদান হওয়ার কথাও জানিয়েছিলেন। এরপর সে বিয়ে নিয়ে কিছু আর শোনা যায়নি। এর তিন বছর পর এবার সত্যিই বিয়ে করলেন এই অভিনেত্রী।

২০২১ সালে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সানাই। মূলত ইসলামিক জীবন যাপন করার লক্ষে অভিনয় জগতকে বিদায় জানান সানাই। তিনি এখন নিয়মিত বোরকা-হিজাব পরে চলেন। আর চিত্রজগত থেকে পুরোপুরি সরে যান তিনি। এরপর থেকে তাকে নিয়ে আর কোনো আলোচনা শোনা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সচল থাকলেও আগের মতো খোলামেলাভাবে আর দেখা যায়নি তাকে। এবার নতুন করে জীবন শুরু করলেন তিনি।

উল্লেখ্য, মডেল হিসেবে অভিনয় জগতে পা রেখেছিলেন সানাই মাহবুব। পাশাপাশি উপস্থাপনাও করেছেন। এরপর ২০১৬ সালে ‘ভালোবাসা ২৪×৭’ নামের একটি সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন। পরবর্তীতে আরও কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন সানাই। তবে তার কোনো সিনেমাই মুক্তি পায়নি। পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ছিলেন সানাই। শরীরে সার্জারি করানো, ফেসবুক লাইভে এসে নানা রকম মন্তব্য আর নিজেকে খোলামেলা রূপে উপস্থাপনের জন্য বেশি আলোচনায় ছিলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গোপনে বিয়ে করলেন সানাই, পাত্র ব্যাংক কর্মকর্তা

আপডেট টাইম : ১০:২৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২