ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুত্র সন্তানের মা হলেন মারিয়া নূর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
  • ২৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ পুত্র সন্তানের মা হলেন জনপ্রিয় উপস্থাপিকা মারিয়া নূর। শুক্রবার (২৭ মে) সকালে সামাজিকমাধ্যম ফেসবুকে এমনটাই জানান তিনি।

যদিও সুখবরটি আরো ১৫ দিনের পুরনো!

মা-ছেলের হাতের ছবি শেয়ার করে মারিয়ার ফেসবুক পোস্টে জানান, তার পুত্রের নাম রেখেছেন সায়হান যারিব।

মা হওয়ার অনুভূতি প্রকাশ করে মারিয়া বলেন, ‘১২ মে যারিব আমার কোলে আসে। আমাদের পছন্দসই দিনেই ও পৃথিবীতে এসেছে। আমরা খুবই আনন্দিত ওকে পেয়ে। সবার কাছে দোয়া চাইছি। ’

এর আগে চলতি বছরের শুরুর দিকে ফেসবুকে স্বামীর সঙ্গে অন্তঃসত্ত্বার ছবি পোস্ট করে মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন মারিয়া নূর। তিনি লিখেছিলেন, ‘একটি অ্যাডভেঞ্চার শুরু হতে চলেছে। একজন মা হিসেবে উন্নীত হচ্ছি। ’

তারও আগে ২০২১ সালের শেষের দিকে অনির্দিষ্ট সময়ের জন্য মিডিয়া থেকে বিরতিতে যাওয়ার ঘোষণা দেন মারিয়া নূর। এরপর মাতৃত্বকালীন ছুটি কাটাতে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।

প্রসঙ্গত, সাইফুল আলম জুলফিকার ও মারিয়া নূর বিয়ে বন্ধনে আবদ্ধ হন ২০১১ সালের ১৫ জুন। সে হিসাবে টানা ১১ বছরের সংসার জীবনে তাদের ঘর আলো করে এলো সন্তান সায়হান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পুত্র সন্তানের মা হলেন মারিয়া নূর

আপডেট টাইম : ০৫:৩৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২