ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মীরে নিজ বাড়িতে অভিনেত্রীকে গুলি করে হত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
  • ৩৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের কাশ্মীরে বাড়িতে ঢুকে আমরিন ভাট নামের এক অভিনেত্রী ও গায়িকাকে গুলি করে হত্যা করেছে বিচ্ছিনতাবাদীরা। এ ঘটনায় আমরিনের ১০ বছর বয়সী ভাতিজা গুরুতর আহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে বদগামের চদোরা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহসহ উপত্যকার বহু রাজনৈতিক নেতা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে বদগামের চদোরা এলাকায় আমরীনের বাড়িতে ঢুকে পড়ে তিন সশস্ত্র বিচ্ছিনতাবাদী। তাদের এলোপাথাড়ি গুলিতে গুরুতর জখম হন আমরিন ভাট, তার ঘাড়ে গুলি লাগে। ঘটনাস্থলে উপস্থিত আমরীনের ১০ বছরের ভাতিজার হাতেও গুলি লেগেছে। রাতেই দু’জনকেই আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আমরীনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অভিনেত্রীর ভাতিজার হাসপাতালে চিকিৎসা চলছে।

একটি টুইটে ন্যাশনাল কনফারেন্স নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, ‘আমরিন ভাটের উপর জঙ্গি হামলার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। দুঃখজনকভাবে আমরিন হামলায় প্রাণ হারায় এবং তার ভাইপো জখম হয়। নিরপরাধ নারী ও শিশুদের ওপর এভাবে হামলার কোনও যৌক্তিকতা থাকতে পারে না।’ ওমরের মতোই এই হামলার নিন্দা করেছেন বিজেপি নেতা আলতাফ ঠাকুর। ঘটানাটিকে ‘বর্বরোচিত’আখ্যা দিয়েছেন তিনি।

জানা গেছে, টেলিভিশনে অভিনয়ের পাশাপাশি নেটমাধ্যমেও নিজের গানের ভিডিও আপলোড করতেন আমরীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কাশ্মীরে নিজ বাড়িতে অভিনেত্রীকে গুলি করে হত্যা

আপডেট টাইম : ০৫:৩৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২