ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিয়ামের নায়িকা কে এই স্নিগ্ধা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
  • ২০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সিনেমায় সিয়াম আহমেদ ও নির্মাতা রায়হান রাফির পথচলা শুরু একসঙ্গে। ‘পোড়ামন ২’ দিয়ে তাদের অভিষেক। এরপর বড় পর্দায় ‘দহন’ আবার ছোট পর্দায় ‘টান’ দিয়ে নিজেদের প্রমাণ করেছেন। দর্শক-সমালোচকের কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছেন।

রাফি-সিয়াম ফিরছেন আবারও। এবারের প্রজেক্ট ‘রাস্তা’। যে প্রতিষ্ঠানের হাত ধরে তারা আত্মপ্রকাশ করেছিলেন, সেই জাজ মাল্টিমিডিয়াই সিনেমাটির প্রযোজনা করছে। বেশ কিছুদিন আগেই এই সিনেমার ঘোষণা এসেছে। সিয়ামও চুক্তিবদ্ধ হয়েছেন অনেক আগে।

জাজ মাল্টিমিডিয়া থেকে জানানো হয়েছে স্নিগ্ধা সম্পর্কে কিছু তথ্য। তিনি বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক অধ্যয়নরত। জাজের সঙ্গে স্নিগ্ধা ৬ মাস আগে চুক্তিবদ্ধ হয়েছেন। এই সময়টাতে তিনি জাজের জাজের তত্ত্বাবধানে অভিনয় প্রশিক্ষণ নিয়েছেন ও নিজেকে শারীরিকভাবে ফিট করেছেন।

স্নিগ্ধা জানিয়েছেন, কয়েক ধাপে অডিশন দিয়ে তিনি ‘রাস্তা’য় যুক্ত হয়েছেন। সিনেমায় কাজের প্রসঙ্গে তার ভাষ্য, ‘জাজ মাল্টিমিডিয়া, সিয়াম আহমেদ ও রায়হান রাফি- এই তিনের কম্বিনেশনে কাজ করব ভেবে এক্সসাইটমেন্ট কাজ করছে, আবার ভয়ও লাগছে। নিয়মিত কাজ করে নিজেকে এগিয়ে নিতে চাই।’

জানা গেছে, আগামী ৫ জুন থেকেই শুরু হচ্ছে ‘রাস্তা’ সিনেমার শুটিং। তবে কোথায় দৃশ্যায়ন হবে, তা জানানো হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সিয়ামের নায়িকা কে এই স্নিগ্ধা

আপডেট টাইম : ০৪:২১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২