ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজ গায়িকার লাশ উদ্ধার, দুই জন গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ শুটিংয়ের কথা বলে ডেকে খুন করা হয়েছে ভারতের হরিয়ানার নিখোঁজ গায়িকা দিব্যা ইন্দোরা ওরফে সংগীতাকে। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে, শ্বাসরোধে খুন করা হয়েছে দিব্যাকে। দুই অভিযুক্তকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গত ১১ মে থেকে দিব্যা নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে রোহতক পুলিশ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দিল্লিতেই থাকতেন হরিয়ানার জনপ্রিয় এই গায়িকা। রোহিত নামের এক ব্যক্তির সঙ্গে মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়েছিলেন তিনি। এরপর দিব্যার সঙ্গে প্রায় তিন দিন ধরে যোগাযোগ করতে পারছিল না তার পরিবার। তাই গত ১৪ মে অপহরণের মামলা দায়ের করা হয় দিল্লি পুলিশের কাছে। এরপর সিসিটিভি ফুটেজে পুলিশ দেখতে পায়, মেহামের কাছে এক রেস্তোরাঁয় এক যুবকের সঙ্গে খাবার খাচ্ছেন গায়িকা।

দিব্যার পরিবারের অভিযোগ পুলিশ সময়ে উদ্যোগ নিলে হয়তো প্রাণ বাঁচত মেয়ের। পুলিশকে গায়িকার পরিবার আগেই জানিয়েছিল সঙ্গীতার ওরফে দিব্যার সঙ্গে কাজ করছিল এমন দুই ব্যক্তিই অপহরণ করেছে কণ্ঠশিল্পী দিব্যাকে।

এদিকে শনিবার দিব্যার ফোন সুইচ অন হয়। তারপরই লোকেশন ট্র্যাক করে রোহিতকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। ইতিমধ্যে দিব্যাকে খুন করার কথা পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে অভিযুক্ত রোহিত। তার কাছ থেকে পাওয়া তথ্যার ভিত্তিতে রোহতক পুলিশের সাহায্য নিয়েই দিব্যার পচাগলা লাশ উদ্ধার করা হয়েছে ভৈঁরো ভাবানি গ্রামের কাছে এক ফ্লাইওভারের পাশ থেকে।

অভিযুক্ত রোহিত পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছে, দিব্যা তাকে ব্ল্যাকমেইল করছিল। সে কারণেই বন্ধুর সঙ্গে মিলে তাকে খুন করেছে সে। অপর অভিযুক্তকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নিখোঁজ গায়িকার লাশ উদ্ধার, দুই জন গ্রেফতার

আপডেট টাইম : ১০:০৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২