ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিপুণ-জায়েদের আপিল বিষয়ে নতুন সিদ্ধান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফলকে ঘিরে চিত্রনায়ক জায়েদ খান ও নিপুণের আইনি লড়াই চলছে। সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য ছিল। এ সময় আপিল বিষয়ে নতুন সিদ্ধান্ত দেন বিচারকরা।

আদালতে নিপুণের পক্ষে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। জায়েদ খানের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি।

উভয় পক্ষের উপস্থিতিতে আদালত আপিল শুনানির দিন পিছিয়ে আগামী ৫ জুন নির্ধারণ করেছেন।

এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে চেম্বার আদালতের স্থিতাবস্থার আদেশ কঠোরভাবে পালন করতে নিপুণ আক্তার ও জায়েদ খানকে আদেশ দেন আপিল বিভাগ।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থার আদেশের পরেও সাধারণ সম্পাদকের চেয়ারে বসায় নিপুণ আক্তারের বিরুদ্ধে ৮ মার্চ আদালত অবমাননার আবেদন করেন জায়েদ খান। এর প্রেক্ষিতে ১৩ মার্চ কঠোরতার এ রায় দেন আদালত।

গত ৩ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নিপুণ আক্তার।

এ সময় জায়েদ খানের আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি বলেন, আপিল বিভাগের স্ট্যাটাসকো থাকার পরও নিপুণ সাধারণ সম্পাদকের চেয়ারে নিয়মিত বসছেন। এর ফলে আদালত অবমাননা করেই চলছেন তিনি। তখন আদালত বলেন, আপনারা যা বলছেন, এটা রুলের সাথে সম্পৃক্ত নয়। পরে আদালত রুল শুনানির জন্য দিন ধার্য করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নিপুণ-জায়েদের আপিল বিষয়ে নতুন সিদ্ধান্ত

আপডেট টাইম : ০৪:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২