ঢাকা ১২:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চারদিনের পরিচয় থেকে নায়িকা এমির বিয়ে, হজ দিয়ে সারবেন হানিমুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
  • ২০১ বার

হাওর বার্তা ডেস্কঃ বিয়ে করলেন ‘ডনগিরি’ ছবির নায়িকা এমিয়া এমি। রোববার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর একটি কাজী অফিসে কাছের কয়েকজন বন্ধুবান্ধবদের উপস্থিততে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এমিয়া এমির স্বামীর নাম ফাহেয়াজ শাহরুখ। তিনি পেশায় একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং।

তার গ্রামের বাড়ি কুমিল্লা হলেও জন্ম ও বেড়ে উঠা ঢাকায়।

বিয়ে প্রসঙ্গে এমি বলেন, ‘আমাদের কমন ফ্রেন্ডের মাধ্যমে পরিচয়। তা-ও সেটা চারদিনের পরিচয়ের পাঁচদিনের মাথায় আমাদের দু’জনের মনে হলো আমরা সারাজীবন একসঙ্গে থাকতে চাই। এক ঘন্টার ডিসিশনে বিয়ে করেছি। তাই সবাইকে সেভাবে বলতে পারিনি।

শিগগিরই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করবো। তখন সবাইকে দাওয়াত করার পরিকল্পনা আছে।’

সকলের কাছে দোয়া চেয়ে এমিয়া এমি বলেন, ‘যে বিশ্বাস, ভালোবাসা নিয়ে দাম্পত্য জীবন শুরু করেছি; সারাজীবন যেন এটা বজায় থাকে।’

হানিমুন প্রসঙ্গে এমি বলেন, ‘আমার স্বামী ফাহেয়াজ শাহরুখ লন্ডনে চলে যাবে। তাই সেভাবে হানিমুনের এখনো কোনো পরিকল্পনা করা হয়নি। ইচ্ছে আছে আমাদের হানিমুনটা পবিত্র হজের মাধ্যমে শুরু করার।’

উল্লেখ্য, মডেল ও অভিনেত্রী এমিয়া এমি ২০১৭ সালে ‘আপন মানুষ’ সিনেমা দিয়ে শোবিজে পা রাখেন। এরপর ২০১৯ সালে শাহ আলম মন্ডল পরিচালিত ‘ডনগিরি’ সিনেমায় নায়ক বাপ্পি চৌধুরীর বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন। সে ছবি দিয়ে ভালো অভিনয়ের ঝলক দেখালেও নানা কারণে সিনেমায় নিয়মিত হননি তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চারদিনের পরিচয় থেকে নায়িকা এমির বিয়ে, হজ দিয়ে সারবেন হানিমুন

আপডেট টাইম : ০২:১৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২