ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানে ভ্রমণকালে হয়রানির শিকার হয়েছেন দিয়া মির্জা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
  • ২২০ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিউটি কুইন দিয়া মির্জা বিমানে ভ্রমণকালে হয়রানির শিকার হয়েছেন। গত শুক্রবার (২০ মে) বেসরকারি বিমান সংস্থা ভিস্তেরার UK904 বিমানে করে মুম্বাই থেকে দিল্লি যাচ্ছিলেন দিয়া। তবে খারাপ আবহাওয়ার জন্য নির্ধারিত গন্তব্যে না গিয়ে বিমানটি জয়পুরে পৌঁছায়। ফ্লাইট বাতিল হলেও বিমান সংস্থার পক্ষ থেকে কোনো রকম সহায়তা মেলেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি।

দিয়া টুইটারে লেখেন, জয়পুরে অবতরণের পর বিমানসংস্থা যাত্রীদের এয়ারক্রাফ্টের ভিতরেই তিন ঘন্টা ধরে অপেক্ষা করায়। এরপর জানানো হয়, উড়ান বাতিল হয়েছে। সকলকে নেমে যাওয়ার অনুরোধ করা হয়।

এই অভিনেত্রী যোগ করেন, এয়ারপোর্ট কর্তৃপক্ষ অথবা বিমান সংস্থার কেউই সাহায্যের জন্য এগিয়ে আসছে না। আমাদের ব্যাগ কোথায়, সেটাও জানি না।

তবে দিয়া একা নয়, ওই বিমানের একাধিক যাত্রী বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানিয়েছেন। একজন লিখেছেন, জয়পুর বিমানবন্দরে বিমানের ভিতরেই রাত ১১টা থেকে রাত ২.১৫ পর্যন্ত অপেক্ষা করেছে সকলে। এরপর বিমান বাতিলের খবর জানিয়ে বলা হয়, নিজেরা দিল্লি যাওয়ার ব্যবস্থা করে নিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিমানে ভ্রমণকালে হয়রানির শিকার হয়েছেন দিয়া মির্জা

আপডেট টাইম : ০৫:৫৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২