ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এলো ট্রেইলার, আদর-বুবলীর প্রথম সিনেমার মুক্তি ১৭ জুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ রোমান্টিক থ্রিলার গল্পে প্রথমবারের মতো নবাগত চিত্রনায়ক আদর আজাদের সঙ্গে ‘তালাশ’ নামের একটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। সৈকত নাসির পরিচালিত সিনেমাটি বর্তমানে মুক্তির প্রহর গুনছে।

গান ও ফার্স্টলুক প্রকাশের পর এবার এলো মুক্তি প্রতীক্ষিত সিনেমাটির অফিশিয়াল ট্রেইলার। বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যা ৭টায় টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে অ্যাকশন-রোমান্সে ভরা ৩ মিনিটের সিনেমার ট্রেইলার।

এ প্রসঙ্গে আদর আজাদ বলেন, দুটি গান ও ফার্স্টলুক প্রকাশের পর এবার এলো সিনেমাটির ট্রেইলার। গান দুটি মুক্তি পাওয়ার পর বেশ সাড়া পেয়েছি। অনেক আগেই সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে তা আর সম্ভব হয়নি। তবে আগামী ১৭ জুন দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আমাদের প্রথম জুটির সিনেমাটি। তবে এটুকু বলতে পারি, প্রথম সিনেমাটি দেখে দর্শক নিরাশ হবে না।

বুবলী বলেন, সিনেমার প্রকাশিত গান দুটি দর্শক বেশ পছন্দ করেছে। এই সিনেমার প্রতিটি গানই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আর সিনেমার গল্প এক কথায় চমৎকার। দর্শক ভালো গল্পের একটি সিনেমা পেতে যাচ্ছে। আশা করি, আমাদের প্রথম জুটির সিনেমাটি দর্শকদের পছন্দ হবে।

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। এ সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।

প্রথম সিনেমা মুক্তির আগেই আদর আজাদ-বুবলী সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন। বর্তমানে সিনেমাটি নির্মাণাধীন রয়েছে। এ  ছাড়া মুক্তির অপেক্ষায় আছে আদর আজাদ অভিনীত ‘যাও পাখি বলো তারে’। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই ছবিতে আদরের বিপরীতে রয়েছেন মাহিয়া মাহি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এলো ট্রেইলার, আদর-বুবলীর প্রথম সিনেমার মুক্তি ১৭ জুন

আপডেট টাইম : ০৭:৫২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২