ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার পুষ্পা গানে নেচে ভাইরাল কৌশানি শ্রাবন্তী ও নুসরাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
  • ২০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের জন্মদিন ছিল ১৭ মে। এ দিন ৩০ বছর পূর্ণ করলেন এই অভিনেত্রী। আর প্রেমিকার জন্মদিনে পার্টির আয়োজন করেছিলেন বনি সেনগুপ্ত। তারকাবহুল এ পার্টিতে ছিলেন টালিপাড়ার অনেকে নামি অভিনেতা-অভিনেত্রীরা।

কেক, পানীয়, বাজি পোড়ানো, বাড়ির ছাদ সাজানোর পাশাপাশি বিশেষ পার্টির আয়োজন করেছিলেন বনি। সেখানে হাজির ছিলেন একাধিক টালি জুটিরাও। যশ দাশগুপ্ত-নুসরাত জাহান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়-অভিরুপ নাগ, নীল রায়-ফালাক রশিদ রায় ছাড়াও উপস্থিত ছিলেন সোহম চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-তৃষাণজিৎ চট্টোপাধ্যায়সহ আরও অনেকে।

ওই পার্টিতে ফের পুষ্পা ট্রেন্ডে গা ভাসাতে দেখা গেল তিন টালিউড অভিনেত্রীকে। বার্থডে গার্ল কৌশানির আবদারে শ্রাবন্তী, নুসরাতও জমিয়ে নাচলেন সামি সামি গানে। নুসরাতের একটি ফ্যান ক্লাব সেই ভিডিওটি শেয়ার করা মাত্রই, তা ভাইরাল হয়েছে।

কৌশানির এবারের জন্মদিনে জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেন টালিউড জুটি। নিজেদের প্রযোজনা সংস্থার নাম ঘোষণা করেছেন তারা। এবার অভিনয়ের পাশাপাশি প্রযোজকের জুতায় পা গলালেন বনি-কৌশানি। তাদের প্রযোজনায় আগামী জুলাই থেকেই নতুন ছবির কাজ শুরু হওয়ার কথা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এবার পুষ্পা গানে নেচে ভাইরাল কৌশানি শ্রাবন্তী ও নুসরাত

আপডেট টাইম : ০১:১৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২