ঢাকা ১২:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউডে কেউ বন্ধু হওয়ার যোগ্য নয়: কঙ্গনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
  • ২০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন কঙ্গনা রানাউত। অভিনেত্রী তার ঠোঁটকাটা মেজাজের জন্য বেশ আলোচিত। সম্প্রতি সাক্ষাৎকারে কঙ্গনা জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে তার কোনো বন্ধু নেই। এমনকি আরও বলেছেন, ইন্ডাস্ট্রিতে এমন কেউ তার ঘনিষ্ঠ নেই, যাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানাতে পারেন ‘কন্ট্রোভার্সি কুইন’।

আগামী শুক্রবার সিনেমা হলে মুক্তি পাবে কঙ্গনা অভিনীত ‘ধাকড়’। ছবির প্রচারে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, কোন কোন বলিউড তারকাকে নিজের বাড়িতে আমন্ত্রণ করবেন? জবাবে অভিনেত্রী বলেন, ‘বলিউডের কোনো তারকার আমার বাড়িতে পা রাখার যোগ্যতা নেই। বাড়িতে ডাকার কোনো প্রয়োজনও নেই। বাইরে দেখা হলে ঠিক আছে।’

বলিউডের কাউকে নিজের বন্ধু হওয়ার যোগ্যও মনে করেন না কঙ্গনা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, তার বন্ধু হওয়ার যোগ্যতা কারও নেই। এমন বিতর্কিত মন্তব্য অবশ্য করেই থাকেন কঙ্গনা। কিছু দিন আগেই বলিউডের তারকাদের সিদ্ধ ডিমের সঙ্গে তুলনা করেন তিনি।

সম্প্রতি জোয়া আখতারের ‘দ্য আর্চি’ ছবির টিজার প্রকাশ্যে এসেছে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন শাহরুখকন্যা সুহানা, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য এবং শ্রীদেবীকন্যা খুশি কাপুর। মনে করা হচ্ছে, তাদের লক্ষ্য করেই এমন মন্তব্য করেন কঙ্গনা।

উল্লেখ্য, অ্যাকশন প্যাকড ‘ধাকড়’ সিনেমায় স্পেশাল এজেন্ট অগ্নির চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। শত্রুকে নিমেষে খুন করে ফেলতে পারে অগ্নি। প্রতিপক্ষের রক্ত ঝরানোর আগে দ্বিতীয়বার ভাবে না, যা কাজ দেওয়া হয়, তা করতে লাশের পাহাড় পেরিয়ে যেতে পারে সে। মিশন ইম্পসিবল বলে তার জীবনে কিছুই নেই। এ অগ্নিকেই নারী পাচার সমস্যার সমাধান করার দায়িত্ব দেয় রিংমাস্টার ওরফে হ্য়ান্ডলার। গুরুত্বপূর্ণ এই চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। অর্জুন রামপাল অভিনয় করেছেন রুদ্রবীরের ভূমিকায়। তার সঙ্গে রোহিনী হিসেবে দেখা যাচ্ছে দিব্যা দত্তকে। এ ছাড়া রয়েছেন শরিব হাসমি।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বলিউডে কেউ বন্ধু হওয়ার যোগ্য নয়: কঙ্গনা

আপডেট টাইম : ১০:১৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২