ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাখিকে বিএমডব্লিউ উপহার দিলেন নতুন প্রেমিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
  • ১৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ফের বসন্ত এসেছে বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্তের জীবনে। আদিল খান দুরানি নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। সম্প্রতি বিশেষ মানুষের সঙ্গে ধরা দিয়েছিলেন ক্যামেরায়। জানিয়েছিলেন, আদিলের মধ্যে ভালোবাসা খুঁজে পেয়েছেন অভিনেত্রী।

রাখির প্রেমিক কী করেন, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে ইতোমধ্যে প্রেমিকাকে বিএমডব্লিউ কিনে দিয়েছেন তিনি।

বিভিন্ন সময় নানা কাণ্ডের মধ্যে দিয়ে খবরের শিরোনামে উঠে আসেন রাখি সাওয়ান্ত। কিছুদিন আগেই বিয়ে বিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় তুলেছিলেন তিনি। এবার ফের সম্পর্কের জেরেই তিনি খবরের শিরোনামে।

কয়েক মাস আগেই বিয়ে করেন বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। কিন্তু স্বামীর পরিচয় সামনে আনেননি। এরপর বিগ বসের মঞ্চে সবাইকে পরিচয় করান স্বামী রীতেশের সঙ্গে। বিগ বসের ঘরেই তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তার কিছুদিন পরই সম্পর্কে ইতি টানেন।

এমন ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে থাকেন রাখি। অনেকেই অভিযোগ করেন, বিয়েটি সাজানো। কিন্তু এরপর যেভাবে বিচ্ছেদের কারণে ভেঙে পড়েন তিনি, তা দেখে জল্পনা কেটে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাখিকে বিএমডব্লিউ উপহার দিলেন নতুন প্রেমিক

আপডেট টাইম : ১০:৪৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২