ঢাকা ১২:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যুর আগে ফেসবুকে কী পোস্ট দিয়েছিলেন পল্লবী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩০:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
  • ২৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ টলিউড অভিনেত্রী পল্লবী দে’র রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (১৫ মে) সকালে নিজের ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কলকাতা পুলিশ। এটা কি আত্মহত্যা নাকি খুন, সেটা এখনো নিশ্চিত নয়।

প্রাথমিক তদন্ত সেরে পুলিশ জানিয়েছে, বিছানার চাদর দিয়ে পল্লবীর গলায় ফাঁস লাগানো ছিল। তবে বাসায় কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।

এদিকে মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও ফেসবুকে সক্রিয় ছিলেন পল্লবী। সর্বশেষ কী পোস্ট দিয়েছিলেন তিনি? অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্টে ঢুকলে এখনো সেই পোস্ট দেখা যাচ্ছে।

স্টোরিতে একটি ছবি ও দুটি শর্ট রিল শেয়ার করেছিলেন পল্লবী। ছবিতে দেখা যায়, রাস্তার ধারে মোমো খেতে গেছেন তিনি। আর রিল ভিডিওতে দেখা গেছে তার প্রেমিককে।

এদিকে শনিবার ইনস্টাগ্রামে সর্বশেষ পোস্ট দিয়েছিলেন পল্লবী। সেখানে তিনি একটি রিল ভিডিও পোস্ট দেন। শাড়ি আর গয়নায় সেজে হাস্যোজ্বল রূপে ভিডিওটি বানান তিনি। এছাড়া বন্ধু প্রত্যুষা পালের সঙ্গে দু’বছর আগের একটি মেমোরিও ইনস্টা স্টোরিতে শেয়ার করেন অভিনেত্রী।

সকালে সিগারেট খেতে বাইরে যান প্রেমিক। এরপর ফিরে এসে দেখেন পল্লবীর ঘরের দরজা বন্ধ। লক হোল দিয়ে তিনি ঝুলন্ত অভিনেত্রীকে দেখতে পান। এরপর বাড়ির দারোয়ানকে ডাকেন, পুলিশে খবর দেন এবং পল্লবীর বাবা-মাকেও জানান। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। জানা গেছে, সোমবার পল্লবীর মরদেহের ময়নাতদন্ত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মৃত্যুর আগে ফেসবুকে কী পোস্ট দিয়েছিলেন পল্লবী

আপডেট টাইম : ০৭:৩০:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২