ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে হঠাৎ কলকাতায় যাচ্ছেন তারকারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ গতকাল হুট করে কলকাতার উদ্দেশ্যে উড়াল দেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন, ববি হক এবং কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল। তিনজনই বিমানে করে যাওয়ার ছবি ফেসবুকে পোস্ট করেছেন। কলকাতা শহরে নেমেও একসঙ্গে ছবি পোস্ট করেন তারা। আজ বিমানে করে কলকাতায় উড়ে যেতে দেখা গেলো চিত্রনায়ক আরিফিন শুভ ও ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগমকে। সঙ্গে রয়েছেন অভিনেতা মীর সাব্বিরও। শুভ ও মমতাজ উভয় ফেসবুকে ছবি পোস্ট করে জানিয়েছেন কলকাতায় যাচ্ছেন তারা।

এ প্রসঙ্গে মমতাজ গণমাধ্যমকে জানান, কলকাতায় টেলিসিনে সোসাইটির আয়োজনে টেলিসিনে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অংশ নিতেই তাদের কলকাতায় যাওয়া।

 উল্লেখ্য, গত কয়েক বছর ধরে কলকাতার পাশাপাশি বাংলাদেশি শিল্পীদেরও ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’ পুরস্কার দেওয়া হচ্ছে। এবারের আসরেও বাংলাদেশের শিল্পীদের সম্মাননা প্রদান করা হবে। এবার রবীন্দ্রসরোবরের নজরুল মঞ্চে টেলিসিনে অ্যাওয়ার্ডের আসর বসছে। সেখানে কলকাতার বড় ও ছোট পর্দার বিভিন্ন শাখায় অবদানের জন্য শিল্পী ও কুশলীদের মাঝে টেলিসিনে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

২০২১ সালে এই অ্যাওয়ার্ডের ১৮তম আসরে বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা ফারুককে আজীবন সম্মাননা প্রদান করা হয়। সেই আয়োজনে বাংলাদেশ থেকে কণ্ঠশিল্পী এস আই টুটুল, আঁখি আলমগীর, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মমও পুরস্কার পান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যে কারণে হঠাৎ কলকাতায় যাচ্ছেন তারকারা

আপডেট টাইম : ০৯:৪৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২