ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়ের কারণে ভেঙেছিল রাশমিকার বিয়ে?

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতীয় দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’ সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে।

শুধু সিনেমার স্ক্রিনে নয়, ব্যক্তিগত জীবনেও দুজনের মধ্যেকার সম্পর্ক বহুল চর্চিত। বিজয় দেবরকোন্ডার সঙ্গে রাশমিকার প্রেমের গুঞ্জন অনেকবার চাউর হয়েছে। একসঙ্গে সময় কাটাতেও দেখা গেছে এ জুটিকে। তবে তাদের দাবি—‘আমরা দুজন খুব ভালো বন্ধু।’

২০১৭ সালে কন্নড় সিনেমার নির্মাতা-অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছিল রাশমিকা মান্দানার। বাগদানের পরও ভেঙে যায় রাশমিকার এই বিয়ে। কিন্তু এই বিয়ে কেন ভেঙেছিল? ভারতীয় কিছু সংবাদমাধ্যমের দাবি—বিজয়ের কারণে ভেঙে গিয়েছিল রাশমিকার এই বিয়ে।

ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন রাশমিকা। এ অভিনেত্রী বলেন—‘রক্ষিতের সঙ্গে ব্রেকআপের ধকল কাটিয়ে উঠার চেষ্টা করছিলাম। ওই সময়ে আমার কারো যত্ন প্রয়োজন ছিল; যা বিজয় দেবরকোন্ডার কাছ থেকে পেয়েছিলাম। আমি আমার আবেগের সঙ্গে সংগ্রাম করছিলাম, বিজয় আমাকে সাহস জুগিয়েছে, বুঝিয়েছে—এর বাইরেও একটি দুনিয়া রয়েছে।’

বিজয়-রাশমিকা অভিনীত জনপ্রিয় সিনেমা ‘ডিয়ার কমরেড’। ২০১৯ সালে মুক্তি পায় এটি। এ সিনেমার প্রচারের সময়ে রাশমিকাকে পূর্বের প্রেমের সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হয়। এ সময় বিজয় প্রতিক্রিয়া ব্যক্ত করে রাশমিকার পাশে দাঁড়ান এবং ওই সংবাদিককে তিরস্কার করেন। ওই সময় বিজয় বলেছিলেন—‘আমি ঠিক আপনার প্রশ্নটি বুঝতে পারছি না। আমি যেমন আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, তেমনি এই বিষয়ে কথা বলাও আপনার কাজ নয়।’

রাশমিকা-বিজয়ের প্রেম-বিয়ে নিয়ে এখনো আলোচনা থেমে নেই। মাঝে মাঝেই ফিল্মপাড়ায় ভেসে বেড়ায় এ জুটির সম্পর্কের গুঞ্জন। যদিও তা অস্বীকার করে আসছেন এই জুটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিজয়ের কারণে ভেঙেছিল রাশমিকার বিয়ে?

আপডেট টাইম : ১০:১১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২