ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যে মানুষটি না থাকলে পূর্ণিমা নায়িকা হতে পারতেন না!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
  • ২২৭ বার

মা দিবসে মায়ের এমন পদকপ্রাপ্তিতে উচ্ছ্বসিত ঢাকাই ছবির জনপ্রিয় এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সেই উচ্ছ্বাস জানান দিয়েছেন তিনি। সোমবার ফেসবুকে মায়ের পদকপ্রাপ্তির খবর জানিয়ে পূর্ণিমা লিখেছেন, ‘‘গতকাল মা দিবসে ‘মা পদক’ ২০২২-এর মধ্য দিয়ে আমাদের মাকে সম্মানিত করা হলো। এই প্রথমবারের মতো আমার আম্মাকে পুরস্কৃত করা হয়েছে। আমার মাকে সম্মানিত করতে পারার একটি সুযোগ, একটি স্বপ্নের অপেক্ষায় ছিলাম। ’’

পূর্ণিমা লিখেছেন, ‘উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম আমার মাকে সম্মাননা তুলে দিয়েছেন। সেই সাথে চলচ্চিত্রের আরো একজন জীবন্ত কিংবদন্তি আম্মাজান খ্যাত শ্রদ্ধেয় শবনম ম্যামের উপস্থিতি আরো অনেক বেশি আলোকিত করেছে। এর চাইতে বড় পাওয়া আর কী হতে পারে, আমার মাকে সম্মাননা দিতে পেরে মনে হচ্ছে আমার চলচ্চিত্র জীবনে পূর্ণ সফলতা আমি আজ পেয়েছি। ’

এই অভিনেত্রী আরো লেখেন, ‘মা না থাকলে আজ আমি পূর্ণিমা হতে পারতাম না। পুরো অনুষ্ঠান জুড়ে আমার খুব পছন্দের মানুষগুলো ছিলেন, সম্মানিত মায়েরা ছিলেন, এত সুন্দর মুহূর্ত আর কখনো পাব কি না, জানি না। ’

পূর্ণিমার মা ছাড়াও এবারের মা পদক পেয়েছেন তারিন, রুনা খান, সজল, কনা, তানজিন তিশা, অনন্যা রুমা, শান্তা জাহান, প্রতীক ও প্রীতম হাসানের মা। এ ছাড়া পদক পেয়েছেন চার সাংবাদিক- এফ আই দিপু, নিপু বড়ুয়া, মীর সামি ও লিমন আহমেদের মা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যে মানুষটি না থাকলে পূর্ণিমা নায়িকা হতে পারতেন না!

আপডেট টাইম : ০২:২৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২