ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

করণ জোহরের নতুন ছবিতে শাহরুখ-কাজল জুটি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
  • ২১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডের সবচেয়ে রোমান্টিক জুটি বলতেই শাহরুখ-কাজলের নাম উঠে আসে। পর্দায় তাদের রোমান্স সবসময় যেন ছড়িয়ে দেয় একমুঠো তাজা বাতাস। এটা নতুন তথ্য নয়, নতুন খবর হলো- সফল পরিচালক করণ জোহরের হাত ধরে আবারও জুটি বাঁধছেন শাহরুখ-কাজল।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী- করণ জোহরের নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবিতে দেখা যাবে শাহরুখ ও কাজলকে। তবে তারা পুরো ছবিতে থাকছেন না। ছবির একটি গানে রণবীর সিং ও আলিয়া ভাটের সঙ্গে দেখা যাবে এ জুটিকে। খুব শিগগির মুম্বাইয়ের একটি স্টুডিওতে এ গানের শুটিং হবে।

বলিউড বাদশা এখন ব্যস্ত ‘পাঠান’ ছবির কাজে। তবে কাজলের হাতে আপাতত কোনো ছবি নেই। পরিচালক করণ জোহরের সঙ্গে শাহরুখ-কাজলের বন্ধুত্ব দীর্ঘদিনের। সেই সুবাদে দুজনই করণের ছবির গানের দৃশ্যে অভিনয়ে সহজেই রাজি হয়েছেন।

করণ জোহর ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবিটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত। কারণ এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর আবার তিনি পরিচালনায় ফিরছেন। তার পরিচালিত শেষ ছবি ছিল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। বলিউডের এ নামকরা চিত্রনির্মাতা চান, সব দিক থেকে তার আগামী ছবিটি বিশেষ হয়ে উঠুক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

করণ জোহরের নতুন ছবিতে শাহরুখ-কাজল জুটি

আপডেট টাইম : ০৯:৫২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ মে ২০২২