ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঐশীর গানে বলিউড তারকা ওয়ারিনা হুসাইন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
  • ৩৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ঈদ উপলক্ষে প্রকাশ হয়েছে টিএম রেকর্ডসের নতুন গান গাড়ির মেকানিক। কৌশিক হোসাইন তাপসের কথা-সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ঐশী। ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি নির্মাণ করেছে বলিউড নির্মাতা আদিল শেখ। গানটির মধ্য দিয়ে এই প্রথম বাংলাদেশের গানে মডেল হয়েছেন আফগান বংশোদ্ভূত বলিউড নায়িকা ওয়ারিনা হুসাইন।

সম্প্রতি ভারতের মুম্বাইয়ে গানটির ভিডিও চিত্রটি নির্মাণ করা হয়। গানটি প্রকাশিত হয়েছে টিএম রেকর্ডসের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে সংগীতশিল্পী ঐশী বলেন, গাড়ির মেকানিক গানটা নিয়ে আমার অনেক এক্সাইটমেন্ট। খুব দারুণ একটা গান। চমৎকার সংগীতায়োজন। ফাইনালি গানটা গাওয়ার পর ভিডিও নিয়ে একটা কৌতুহল ছিল যে কে থাকছেন ভিডিওতে, কেমন হবে ভিডিওটা? সবশেষ যখন ভিডিওটা দেখলাম তখন গানটা নিয়ে এক্সাইটমেন্ট, এক্সপেক্টেশন, ইমোশন সবকিছু অনেক বেড়ে যায়।

ওয়ারিনা হুসাইনও এমনভাবে গানটাকে ধারণ করেছেন, মাঝে মাঝে মনে হচ্ছিল গানটা আমি গাইনি, তিনি নিজেই গেয়েছেন। এত চমৎকার এক্সপ্রেশন দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঐশীর গানে বলিউড তারকা ওয়ারিনা হুসাইন

আপডেট টাইম : ০৯:১৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ মে ২০২২