ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবার বড়পর্দায় তাসনিয়া ফারিণ, শুটিং লন্ডনে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
  • ২২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্তমান সময়ে দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। কাজ করেছেন ওটিটিতেও। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে জনপ্রিয় এই অভিনেত্রীকে এবার দেখা যাবে বড়পর্দায়। তবে দেশের কোন সিনেমাতে নয় বড় পর্দায় তার অভিষেক হতে চলেছে কলকাতার সিনেমাতে। টলিউডের প্রশংসিত নির্মাতা অতনু ঘোষের পরিচালনায় নির্মিতব্য সিনেমাটির নাম ‘আরও এক পৃথিবী’।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিস এন্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজ দেখে নিজের ১০ নাম্বার সিনেমায় তাসনিয়া ফারিণকে চূড়ান্ত করেছেন অতনু ঘোষ। চলতি মাসেই সিনেমাটির শুটে অংশ নিতে লন্ডন যাচ্ছেন অভিনেত্রী।

অতনু ঘোষ জানান, ‘আরও এক পৃথিবী’ সিনেমা মূলত চারজনের গল্প বলবে। যে চারজন মানুষের মাথার উপর নিজস্ব ও বিশ্বস্ত ছাদ নেই। সেই ছাদ খোঁজার গল্প ফুটে উঠবে সিনেমায়। আবার চারটি আলাদা চরিত্র এক সুতোয় বাঁধা পড়বেন গল্পের প্রয়োজনেই।

গুণী এই নির্মাতা বলেন, ‘কয়েকদিন আগে ফোর ফিট আন্ডার নামে একটা বই পড়েছিলাম। সেখান থেকেই ভাবনাটা। এই সিনেমায় লন্ডন একেবারে অন্যভাবে ধরা পড়বে। এতদিন সিনেপর্দায় যেভাবে লন্ডন দেখানো হয়েছে, সেটার চেয়ে অনেক আলাদা।’

জানা গেছে, এই সিনেমার প্রেক্ষাপট লন্ডনকে ঘিরে। তাই পুরো শুটিং সেখানেই হবে। এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হবে এটি। এখানে কলকাতার খ্যাতিমান নির্মাতা-অভিনেতা কৌশিক গাঙ্গুলিও অভিনয় করবেন। এছাড়াও থাকছেন সাহেব ভট্টাচার্য, অনিন্দিতা বসু প্রমুখ।

উল্লেখ্য, অতনু ঘোষ বরাবরই ভিন্ন ধাঁচের গল্প নিয়ে আসেন পর্দায়। তার নির্মিত ‘রবিবার’ সিনেমায় অভিনয় করে ভারতের ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন বাংলাদেশের জয়া আহসান। এবার তারই নির্দেশনায় অভিষেক হতে যাচ্ছে ফারিণের। নিঃসন্দেহে ফারিণ ভক্তদের জন্য বড় খবর এটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রথমবার বড়পর্দায় তাসনিয়া ফারিণ, শুটিং লন্ডনে

আপডেট টাইম : ১২:১৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২