ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এ আর রহমানের কন্যা খাতিজা বিয়ে করলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
  • ১৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ ভালোবেসে বিয়ে করেছেন অস্কারজয়ী ভারতীয় সংগীত তারকা এ আর রহমানের মেয়ে খাতিজা রহমান। প্রেমিক রিয়াসদিন শেখ মোহাম্মদের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। রিয়াসদিন পেশায় একজন অডিও ইঞ্জিনিয়ার। ইনস্টাগ্রামে একটি বিয়ের ছবি শেয়ার করে বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন এ আর রহমান।

মেয়ের ছবি শেয়ার করে এ আর রহমান লেখেন, ‘সর্বশক্তিমান তাদেও আর্শীবাদ করুক। সবাইকে ভালবাসা দেওয়ার জন্য আগাম শুভেচ্ছা।’ ছবিতে দেখা যায়, একটি সোফায় নবদম্পতি বসা। পেছনে স্ত্রী, মেয়ে ও ছেলেকে নিয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন এ আর রহমান। পারিবারিক এ ছবিটি পোস্ট করার পরই তাতে এ আর রহমানের অগণিত ভক্ত ও সহকর্মী নবদম্পতিকে অভিনন্দনে ভাসাচ্ছেন।

খাতিজা রহমান নিজেও একটি ছবি শেয়ার করেছেন। সেটার সঙ্গে লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে প্রতীক্ষিত একটা দিন। বিয়ে হলো আমার মনের মানুষ রিয়াসদিনের সঙ্গে।’

এরআগে, গত জানুয়ারি মাসে রিয়াসদিনের সঙ্গে আংটি বদল হয় খাতিজার। তখন প্রেমিকের সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করে সুখবরটি দেন গায়িকা। পিঙ্ক ও সিলভার কালারের পোশাকে দেখা গিয়েছিল সেই সময় তাকে। এবার সম্পর্ককে পূর্ণতা দিয়ে বিয়ে সেরে নিলেন।

উল্লেখ্য, বাবার মতো খতিজাও রয়েছেন সংগীত জগতে। একাধিক গান গেয়েছেন, যার মধ্যে রয়েছে কৃতি শ্যাননের মিমির বিখ্যাত গান ‘রক আ বাই বেবি’। তবে খাতিজা বরাবরই পর্দা করে চলেন। নিয়মিত বোরকা ও মোজা পরে থাকেন। আর এই রূপেই গান করে থাকেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এ আর রহমানের কন্যা খাতিজা বিয়ে করলেন

আপডেট টাইম : ০৯:৫৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০২২